বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

চীনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ ছাড়াবে এক বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রামের আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চলে প্রাথমিকভাবে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা বলা হলেও মোট বিনিয়োগ এক বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।’

আজ সোমবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় অনুষ্ঠিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ বিনিয়োগ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রকল্পে এক লাখের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এর ইতিবাচক অর্থনৈতিক প্রভাব শুধু আনোয়ারা নয়, পুরো অঞ্চলে পড়বে। একই সঙ্গে এখানে সাপ্লাই চেইন ও বিভিন্ন ধরনের সেবা খাতও গড়ে উঠবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শিল্পায়নের সঙ্গে দক্ষ জনশক্তি তৈরিও সমান গুরুত্বপূর্ণ। এ কারণে তিনি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে আনোয়ারা বা চট্টগ্রামে একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তার ভাষায়, এমন কেন্দ্র গড়ে উঠলে চীনা ও স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের জন্য দক্ষ কর্মী তৈরি হবে এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

আমির খসরু আরও জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার ডিরেগুলেশন বা নিয়ন্ত্রণমুক্তকরণে জোর দিচ্ছে। বাংলাদেশ এখন ব্যবসার জন্য ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন উন্মুক্ত। বিনিয়োগের জন্য প্রয়োজনীয় যেকোনো নীতিগত পরিবর্তন আনতে প্রস্তুত সরকার।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেড যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ওয়াং বেনচিয়ান, চট্টগ্রাম-১৩ আসনের এমপি সরওয়ার জামাল, এমপি শাহজাহান চৌধুরী ও হুমাম কাদের চৌধুরী প্রমুখ।

আমির খসরু মাহমুদ চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250