শুক্রবার, ৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী *** পর্তুগালকে বিদায় বলে দিলেন রোনালদো *** পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব ও ফ্রিজ *** জুলাই অভ্যুত্থানের এক হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে *** আগামী দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন: প্রধানমন্ত্রী *** শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী *** একে অপরের ওপর বাজি ধরেছিলেন, হারলেন দুজনই *** টিভিতে আজকের খেলা (৫ নভেম্বর) *** পাকিস্তানকে সহায়তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র, সৌদি দিল ৩ বিলিয়ন ডলারের ঋণ নবায়ন

চোখ স্বচ্ছ ও উজ্জ্বল করতে ঘরেই তৈরি করুন সিরাম!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

শরীর-মনের সব কথাই জানান দেয় যে চোখ, সেই চোখের সৌন্দর্য ও সুস্থতা ধরে রাখতে কিছু কাজ আমাদেরও করতে হবে।  

কম্পিউটারের সামনে বসে কাজ করা বা পর্যাপ্ত ঘুমের অভাবে চোখের কোল কালো হয়ে অনেক সময় ক্লান্তি ফুটে উঠতে পারে। অযত্নে কম বয়সেই বলিরেখা পড়াও নতুন কিছু নয়। এই ক্লান্তি কাটিয়ে চোখ উজ্জ্বল, স্বচ্ছ করে তুলতে ঘরোয়া আই সিরাম বানিয়ে নিতে পারেন। কারণ চোখের চারপাশের ত্বক খুবই পাতলা ও সেনসেটিভ। বাজারের সিরামের কেমিক্যাল চোখের ত্বকের ক্ষতি করতে পারে।  

আরো পড়ুন : সুরভিত থাকুন দিনভর

যেভাবে করবেন

আধা কাপ কফির গুঁড়া একটা কাঁচের জারে ঢেলে তাতে এক কাপ আমন্ড অয়েল মিশিয়ে দিন। এমনভাবে তেল ঢালুন যাতে পুরো কফিটা তেলে চাপা পড়ে যায়। এবার জারের মুখ বন্ধ করে চার-পাঁচদিন ঠান্ডা শুকনো জায়গায় রেখে দিন।

পাঁচদিন পর জারের মুখ খুলে পরিষ্কার গজ কাপড়ের সাহায্যে মিশ্রণটা পাত্রে ছেঁকে নিন। এই তেলে এক টেবিল চামচ অ্যাভোকাডো অয়েল যোগ করুন, তারপর ভালো করে নেড়ে কফির নির্যাসযুক্ত আমন্ড অয়েলের সঙ্গে মিশিয়ে নিন।

মিশ্রণটা সিরাম বোতলে ভরে রাখুন। প্রতি রাতে শুতে যাওয়ার আগে চোখের চারপাশে দু-এক ফোঁটা সিরাম নিয়ে হাতের অনামিকা আঙুল দিয়ে হালকা করে মিশিয়ে নিন।  

নিয়মিত সিরাম ব্যবহারে চোখের চারপাশের কালো দাগ ও বলিরেখা দূর হয়। ত্বক উজ্জ্বল থাকে ও ক্লান্তি দূর করে।  

এস/ আই. কে. জে/ 

টিপস চোখ সিরাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250