বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের *** জাপান যাবেন ড. মুহাম্মদ ইউনূস, চলতি মাসেই যমুনা ছাড়বেন *** গভর্নর বদল নিয়ে দিনভর যা হলো *** ‘মবের মাধ্যমে হত্যাকাণ্ডগুলোর জন্য ইউনূস সরকার দায়ী’ *** দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড *** বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি *** সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি : পরীমণি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজের বিবাহ বিচ্ছেদের এক বছর পূর্ণ হয়েছে। গত বছরের ১৭ই সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠান পরী। এরপরই আলাদা হয়ে যায় দু’জনের গন্তব্য। 

এবার সামাজিক মাধ্যমে ব্যতিক্রমী এক পোস্ট দিলেন এ নায়িকা। গতকাল মঙ্গলবার (১৭ই অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে পোস্টের মাধ্যমে রাজের সঙ্গে বিচ্ছেদের এক বছর পূর্তি উদযাপন করলেন পরিমণি।

একটি ছবি প্রকাশ করে পরী লিখেছেন, আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেবো না আর নিজেকে। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদযাপন করছি।

এরপর নিজের দুই সন্তানের কথা উল্লেখ করে চিত্রনায়িকা লিখেছেন, আমার মানিকজোড়, একদিন আমরা সত্যি ওই আকাশ ছোঁব দেখিস।

পরে এক বছর আগে রাজের সঙ্গে বিচ্ছেদের ঘটনা উল্লেখ করে পরী আরও লিখেছেন, আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরে ছিলো আমার ছোট্ট বাচ্চা ছেলেটা! কিন্তু দেখো, আজ আমরা একটু একটু করে নিজেদের মতো ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোনো অস্তিত্ব নেই আমাদের কারো জীবনে। না সেটা আমার বা আমার ছেলের!

সবশেষে বিবাহ বিচ্ছেদের জন্য শুকরিয়া আদায় করে তিনি লিখেছেন, শুকরিয়া। আমরা ভালো আছি। হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী!

পরীর এই পোস্টে ভক্ত-অনুরাগীরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।

আরও পড়ুন: কিংবদন্তী দুই গায়ক গাইলেন এক মঞ্চে

দীপা বড়ুয়া নামে একজন লিখেছেন, ভুল মানুষ থেকে দূরে থাকা অনেক ভালো। উম্মে সাবেরা তাজকিয়া লিখেছেন, মাশাআল্লাহ মা, মেয়ে ও ছেলেকে খুবই সুন্দর লাগছে। এভাবেই আমাদের জীবন থেকে দূর হোক দুঃখগুলো। এভাবেই ময়লা-আবর্জনাগুলোকে ছুড়ে ফেলে দিয়ে নিজেকে ভালো রাখতে হবে।

ফারহানা রহমান লিখেছেন, মাশাআল্লাহ একজন আদর্শ মা, যত দেখি ততই ভালো লাগে। পপি চাকমা নামে আরেকজন লিখেছেন, পরীকে হাসিখুশি দেখতেই ভালো লাগে। মুখে সারাজীবন হাসি লেগে থাকুক। বাবুদের সঙ্গে নিয়ে সুখে থেকো।

প্রসঙ্গত, সম্প্রতি একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন পরীমণি। বর্তমানে ছেলে-মেয়ে দুই সন্তানকে নিয়ে বেশ সুখেই আছেন তিনি।

এসি/ আই.কে.জে/

পরীমণি অ্যানিভার্সারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250