বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা

বেকারির ডালডায় মিলল মরা ইঁদুর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে দুটি বেকারি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ রোববার (২২শে ফেব্রুয়ারি) সকাল থেকে বেলা ২টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় ও রেলগেট বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে অভিযানে দৌলতদিয়াড় এলাকার ‘মেসার্স মৌসুমী ফুড প্রোডাক্ট’-এ তল্লাশি চালিয়ে দেখা যায়, বেকারিতে ব্যবহৃত ডালডার ভেতরে মরা ইঁদুর পড়ে আছে। 

এ ছাড়া প্রতিষ্ঠানটি খাবারে নিষিদ্ধ মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার এবং অগ্রিম তারিখ বসিয়ে পণ্য বাজারজাত করছিল। এসব গুরুতর অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ও ৫১ ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো. সাইদুর রহমানকে ১ লাখ) টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে রেলগেট বাজার এলাকার ‘অনন্যা ফুড প্রোডাক্ট’-এ দেখা যায়, তারা মেয়াদোত্তীর্ণ পুরোনো পাউরুটি পুনরায় নতুন প্যাকেটে ভরে বাজারজাত করছে। এই জালিয়াতির দায়ে প্রতিষ্ঠানটির মালিক মো. সাইদুল ইসলামকে ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে স্থানীয় বিভিন্ন হোটেল, সেমাই তৈরির কারখানা ও মসলার মিলে তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের মানসম্মত পণ্য বিক্রয় এবং কোনোভাবেই মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য মজুত না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

তিনি বলেন, বিভিন্ন অপরাধে দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও খাদ্যে ভেজাল রোধে জেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250