বৃহস্পতিবার, ৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই অভ্যুত্থানের এক হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে *** আগামী দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন: প্রধানমন্ত্রী *** শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী *** একে অপরের ওপর বাজি ধরেছিলেন, হারলেন দুজনই *** টিভিতে আজকের খেলা (৫ নভেম্বর) *** পাকিস্তানকে সহায়তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র, সৌদি দিল ৩ বিলিয়ন ডলারের ঋণ নবায়ন *** এবার গেমিং দুনিয়ায় পা রাখলেন মহেশ বাবু *** প্রধানমন্ত্রী মোংলা বন্দরের আধুনিকায়নে ৪০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আজ *** ইকবাল সোবহান হত্যা মামলায় গ্রেপ্তার, ‘মুচলেকায়’ ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

ছুটি শেষে রোববার থেকে চালু ব্যাংক ও পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৭ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে আগামীকাল রোববার (১৫ই জুন) থেকে ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রম শুরু হচ্ছে। বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, ঈদের ছুটির সঙ্গে ১১ই ও ১২ই জুন ছুটি ঘোষণা করে সরকার। এরপরের ২ দিন, অর্থাৎ ১৩ই ও ১৪ই জুন শুক্রবার ও শনিবার হওয়ায় ছিল সাপ্তাহিক ছুটি। ফলে ৫ই জুন থেকে ১৪ই জুন পর্যন্ত টানা ১০ দিন এবার ঈদের সরকারি ছুটি হয়। সরকারি সব প্রতিষ্ঠানের মতো এ সময়ে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন বন্ধ ছিল। ছুটি শেষ হওয়ায় আগামীকাল থেকে ফের শুরু হচ্ছে ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রম।

ডিএসইর উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান এ প্রসঙ্গে বলেন, ছুটি শেষে নিয়ম মেনে পুঁজিবাজারে লেনদেন হবে।

এইচ.এস/

ঈদের ছুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250