শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা *** ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

পানির নিচেও ছবি তুলতে পারে এই স্মার্টফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৯ পূর্বাহ্ন, ৩১শে জুলাই ২০২৫

#

প্রতীকী ছবি

দেশের বাজারে আন্ডারওয়াটার ফটোগ্রাফি প্রযুক্তিনির্ভর নতুন স্মার্টফোন এনেছে ভিভো। ‘ভিভো ওয়াই৪০০’ মডেলের পানিরোধী ফোনটি ২ মিটার গভীর পানিতে সর্বোচ্চ ৩০ মিনিট পর্যন্ত নিরাপদ থাকে। ফলে পানির নিচে ছবি তোলার পাশাপাশি পানিতে পড়ে গেলেও ফোনটি নষ্ট হয় না। বুধবার (৩০শে জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভিভো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ দশমিক ৬৭ ইঞ্চি অ্যামোলেড পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পাশাপাশি পর্দার উজ্জ্বলতা ১ হাজার ৮০০ নিটস হওয়ায় সহজেই উন্নত রেজল্যুশনের ছবি ও ভিডিও দেখা যায়। ফোনটির পেছনে ৫০ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরে চলা ফোনটিতে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির পাশাপাশি ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জ করা যায়। ফলে ব্যাটারির চার্জ শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তা করতে হয় না। ৮ গিগাবাইট র‍্যামযুক্ত ফোনটি দুটি সংস্করণে বাজারে পাওয়া যাচ্ছে। ১২৮ গিগাবাইট ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম যথাক্রমে ২৭ হাজার ৯৯৯ টাকা ও ২৯ হাজার ৯৯৯ টাকা। ফোনটি কেনার আগাম ফরমাশ দিলে পাওয়ার ব্যাংকসহ বিভিন্ন পুরস্কার পাওয়া যাবে।

স্মার্টফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250