শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি করেছে আইন মন্ত্রণালয়। এই বিধিমালা অনুযায়ী সহকারী সচিব থেকে সচিব পর্যন্ত নিয়োগের পদ্ধতি ও যোগ্যতা কী হবে, তা উল্লেখ করা হয়েছে। যেমন আইন ও বিচার বিভাগের সচিব পদে নিয়োগের জন্য জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের পদে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ জুডিশিয়াল সার্ভিসে কমপক্ষে ২৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অতিরিক্ত সচিব পদে কর্মরত সার্ভিসের সদস্যদের মধ্য থেকে নিয়োগ বা বদলির মাধ্যমে সচিব করা হবে। গত সোমবার (২৮শে জুলাই) এই বিধিমালার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিধিমালা অনুযায়ী, প্রয়োজনীয় যোগ্যতার ভিত্তিতে জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের আইন ও বিচার বিভাগের বিভিন্ন পদে নিয়োগ করতে হবে। তবে এই বিধান সত্ত্বেও সহকারী সচিব থেকে অতিরিক্ত সচিবের ২৫ শতাংশ পদে জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের বাইরের সহকারী সচিব থেকে অতিরিক্ত সচিবদের মধ্যে থেকে নিয়োগ করা যাবে।

পদায়ন বিধিমালা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250