সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

'র‍্যাব ডিজি পদক’ পেলেন ১২০ সদস্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ৭ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

পেশাগত কাজে অসামান্য অবদানের জন্য র‌্যাবের মহাপরিচালক (ডিজি) পদক পেয়েছেন সংস্থাটির ১২০ সদস্য। সেবা ও সাহসিকতার জন্য তারা এ পদক অর্জন করেন।

বৃহস্পতিবার (৭ই মার্চ) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদরদপ্তরের দরবার হলে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে ‘র‌্যাব মেমোরিয়াল ডে’ অনুষ্ঠানে তাদের এ পদক তুলে দেন র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

আরো পড়ুন : ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা

এর আগে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ৩৩ র‌্যাব সদস্যের পরিবারের হাতে সম্মাননা ও আর্থিক অনুদান তুলে দেন তিনি।

বুধবার (৬ই মার্চ) এলিট ফোর্স র‌্যাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এস/ আই.কে.জে


(ডিজি) পদক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250