মঙ্গলবার, ২০শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর নির্দেশের তথ্য গোপন রেখে ইশরাক কেন ‘স্বেচ্ছায় অব্যাহতি’র দাবি করলেন, নেপথ্যে কী *** ধর্ম আলাদা হতে পারে, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য হতাশার: হুমায়ুন কবির *** চুয়েটের অচলাবস্থা নিরসনে সুপারিশ দিতে পরামর্শক কমিটি করল ইউজিসি *** হরমুজে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: আরাঘচি *** পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল তিন বিভাগে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** গেন্ডারিয়ার সেই ‘মাদকের আস্তানায়’ যৌথ অভিযান, ১৫ জনের কারাদণ্ড *** দাঙ্গা নিয়ন্ত্রণে ‘কারফিউ’ জারি হচ্ছে ফ্রান্সে *** আট মাসে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক সংসদ সদস্যের পদত্যাগ, সরকার কী দায়মুক্ত *** ইকার্দিকে খোঁচা দিতে ১২ ইউরোয় আর্জেন্টিনার জার্সি বিক্রি

‘রামায়ণে’ রামের চরিত্রে রণবীর, কে হচ্ছেন সীতা?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতীয় মহাকাব্য রামায়ণ অবলম্বনে পরিচালক নীতেশ যে একটি সিনেমা তৈরি করতে চলেছেন সে খবর অনেক আগেই জানা গিয়েছিল। তবে ছবির নাম ঘোষণা করা হলেও বিভিন্ন কারণে পিছিয়ে যাচ্ছিল সিনেমার শুটিং। অবশেষে জানা গেছে, মার্চের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে এই সিনেমাটি শুটিং।

‘দঙ্গল’ ছবির পরিচালক নীতেশ তিওয়ারি এবার তৈরি করতে চলেছেন ‘রামায়ণ’। দুটি ভাগে মুক্তি পাবে এ সিনেমাটি। প্রথম অংশের শুটিং শুরু হবে মার্চে।

২০২৫ সালের মধ্যে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনাও রয়েছে সংশ্লিষ্টদের। তবে এর আগেই সাই পল্লবীর জায়গায় সীতার ভূমিকায় জাহ্নবী কাপুরের নাম নিয়ে নানা আপত্তি ভক্তদের।

পরিচালক ওম রাউতের 'আদিপুরুষ'-এর পর এবার রামের গল্প শোনাতে চলেছেন নীতীশ তিওয়ারিও। তবে ছবির শুটিং শুরুর আগেই ছবির কলাকুশলী নিয়ে নানা ধরনের খবর শোনা যাচ্ছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, যেখানে রামের ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর।

বিভীষণের ভূমিকায় অভিনয় করবেন বিজয় সেতুপতি, হনুমানের ভূমিকায় অভিনয় করবেন সানি দেওল এবং কৈকেয়ীর চরিত্রে অভিনয় করবেন লারা দত্ত। একই সময়ে মাতা সীতার ভূমিকায় প্রথমে আলিয়া ও পরে সাই পল্লবীর নাম উঠে আসছে। এসবের মধ্যে, একটি গুঞ্জনও উঠেছে যে অভিনেত্রী জাহ্নবী কপুর সাই পল্লবীর পরিবর্তে ছবিতে সীতার ভূমিকায় অভিনয় করতে চলেছেন।

আরো পড়ুন: আমরা বন্ধুত্বপূর্ণভাবে আলাদা হয়েছি : এশা দেওল

রামায়ণ নিয়ে মানুষের মধ্যে নানা কৌতূহল রয়েছে। কয়েক দিন আগে ‘রামায়ণ’ সিনেমায়  জাহ্নবী কপুর সীতার ভূমিকায় অভিনয় করতে পারেন বলে আলোচনা শুরু হয়। এ খবরে বিরক্ত ভক্তরা। তাদের দাবি জাহ্নবীকে এই চরিত্রে খুব খারাপ দেখাবে।

শুধু তাই নয়, কেউ কেউ আরও বলেছেন যে নির্মাতারা সাই পল্লবীর জায়গায় অন্য যেকোনো অভিনেত্রীকে কাস্ট করলে তা হবে বলিউডের ইতিহাসে সবচেয়ে খারাপ কাস্টিং। একইসঙ্গে কেউ কেউ এটাও বলেছেন, এমনটা হলে মানুষ রাস্তায় নেমে এই সিনেমা বন্ধের প্রতিবাদ করবে।

এসি/ আই. কে. জে/ 


রণবীর ‘রামায়ণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250