মঙ্গলবার, ২০শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর নির্দেশের তথ্য গোপন রেখে ইশরাক কেন ‘স্বেচ্ছায় অব্যাহতি’র দাবি করলেন, নেপথ্যে কী *** ধর্ম আলাদা হতে পারে, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য হতাশার: হুমায়ুন কবির *** চুয়েটের অচলাবস্থা নিরসনে সুপারিশ দিতে পরামর্শক কমিটি করল ইউজিসি *** হরমুজে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: আরাঘচি *** পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল তিন বিভাগে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** গেন্ডারিয়ার সেই ‘মাদকের আস্তানায়’ যৌথ অভিযান, ১৫ জনের কারাদণ্ড *** দাঙ্গা নিয়ন্ত্রণে ‘কারফিউ’ জারি হচ্ছে ফ্রান্সে *** আট মাসে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক সংসদ সদস্যের পদত্যাগ, সরকার কী দায়মুক্ত *** ইকার্দিকে খোঁচা দিতে ১২ ইউরোয় আর্জেন্টিনার জার্সি বিক্রি

আমরা বন্ধুত্বপূর্ণভাবে আলাদা হয়েছি : এশা দেওল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৭ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

অবশেষে গুঞ্জনেই সিলমোহর পড়ল। ভেঙে গেল অভিনেত্রীর ১২ বছরের সংসার। দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল বলিউড অভিনেত্রী এশা দেওলের সংসারে নাকি বাজছে বিচ্ছেদের সুর। 

এবার ভারতীয় গণমাধ্যমকে এক বিবৃতি দিয়ে বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন এশা ও তার স্বামী ভরত তখতানি।

ওই বিবৃতিতে এষা ও ভরত জানান, আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে বন্ধুত্বপূর্ণভাবে আলাদা হয়েছি। জীবনের এই পর্যায়ে আমাদের দুই সন্তানই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের ভালোমন্দই সবচেয়ে আগে থাকবে। এই বিষয়টিকে ব্যক্তিগতই রাখতে চাইব।

আরো পড়ুন: বিমানে রচনাকে প্রেমের চিঠি!

২০১২ সালের জুন মাসে ভালোবেসে ভরত তখতানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন এশা। বিয়ের পাঁচ বছরের মাথায় ২০১৭ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান। এর দুবছর না যেতেই তখতানি পরিবারে আগমন ঘটে আরেক নতুন সদস্যের।

বিচ্ছেদের কারণ হিসেবে শোনা যায়, অন্য নারীতে আসক্ত হয়েছেন এশার স্বামী ভরত তখতানি। বর্তমানে সেই নারীর সঙ্গেই নাকি বেশি সময় কাটাচ্ছেন ভরত। এমনকি দুজনকে বেঙ্গালুরুর এক পেইড পার্টিতেও দেখা গেছে বলে জানা গেছে।

সূত্র : সংবাদ প্রতিদিন

এসি/ আই.কে.জে/

সংসার এশা দেওল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250