বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

নারী ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে বিশেষ টিভিসি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নারী ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে আজ বৃহস্পতিবার (৮ই জানুয়ারি) একটি টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি) প্রকাশ করেছে সরকার। 

আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে নারীদের উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক https://www.facebook.com/reel/3782233632084802 থেকে এই টিভিসি প্রকাশ করা হয়। খবর বাসসের।

প্রেস উইং উল্লেখ করে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে আমাদের নারীরা ছিলো অগ্রণী ভূমিকায়। ছাব্বিশের জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটে নারীরা জাগবে একই মহিমায়।’

এই টিভিসিটি নির্মাণ করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, যাতে নারীর ভোটাধিকার ও সক্রিয় অংশগ্রহণের বার্তা আরও ছড়িয়ে যায়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250