শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

৪০ প্যালেস্টাইনি নারী শিক্ষার্থীকে বৃত্তি দিবে আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ৩রা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪০ জন প্যালেস্টাইনি মেধাবী নারী শিক্ষার্থীকে বিনা বেতনে পড়ার সুযোগ দেবে। সেই সঙ্গে তাদের আবাসিক সুবিধাসহ নানা ধরনের সুযোগ-সুবিধাও দেওয়া হবে। 

ঢাকায় নিযুক্ত প্যালেস্টাইনি  রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের অনুরোধের পরিপ্রেক্ষিতে আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ইনচার্জ) অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এই ঘোষণা দিয়েছেন। উপাচার্য গাজার অধিবাসীদের ওপর ইসরায়েলের সেনাবাহিনীর বর্বর ও নির্মম হামলা, গণহত্যা ও অমানবিক অত্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বাংলাদেশি জনগণপ্যালেস্টাইনি জনগণের প্রতি সব সময় সহানুভূতিশীল বলেও উল্লেখ করেন তিনি।

আরো পড়ুন: এসএসসির ফল প্রকাশ ১২ই মে

বৃহস্পতিবার (২রা মে) উপাচার্যের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় প্যালেস্টাইনি রাষ্ট্রদূত আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে পড়তে আগ্রহী প্যালেস্টাইনি  শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার বিষয়ে উপাচার্যকে অনুরোধ করেন।

উল্লেখ্য, আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. এস. এ. এ. কিওয়ান এককালীন পিএলও এর অ্যাম্বাসেডর ছিলেন।

এইচআ/ 

বৃত্তি প্যালেস্টাইনি শিক্ষার্থী আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250