বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা *** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক *** মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি: হিউম্যান রাইটস ওয়াচ *** রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব *** জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ বলে ইউনূসকে নিয়ে মিথ্যাচার *** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে

৫ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা দুদু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১২ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর পৃথক তিন থানার ৮ মামলার মধ্যে ৫টিতে জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রোববার (১৮ই ফেব্রুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতানা সোহাগ উদ্দিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ৮টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো (শ্যেন অ্যারেস্ট) হয়। যার মধ্যে রাজধানীর পল্টন থানার ৪টি, রমনা থানার ৩টি ও বাড্ডা থানার একটি মামলা রয়েছে। এর মধ্যে আজ তিনি ৫টি মামলায় জামিন পেলেন। পল্টন থানার অন্য ৩টি মামলায় মূল নথি জজকোর্টে থাকায় নথি প্রাপ্তিসাপেক্ষে পরে জামিন শুনানি হবে।

তিনি আরও বলেন, দুদুর বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা থানার একটি ও নাশকতার অভিযোগে পল্টন থানার একটি মামলায় হাইকোর্টে তার জামিন শুনানির জন্য অপেক্ষমাণ রয়েছে। তাই মুক্তি পেতে হলে তাকে আজকের ৩টিসহ এই ৫টি মামলায় জামিন পেতে হবে।

এর আগে, এদিন দুপুরে রাজধানীর পল্টন থানার চার, রমনা থানার তিন ও বাড্ডা থানার এক মামলায় শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

আরও পড়ুন: ৪ শিক্ষার্থীকে যৌন নির্যাতন, মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

১৫ই ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আট মামলায় দুদুকে গ্রেপ্তার দেখানোর আবেদনসহ জামিন আবেদন করেন তার আইনজীবীরা।

প্রসঙ্গত, গত বছর ৫ই নভেম্বর দিবাগত রাত ১২টার পরপর গোয়েন্দা পুলিশ পরিচয়ে ১৫-২০ জনের একটি দল শামসুজ্জামান দুদুর বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়। পর দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় তিন রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। রিমান্ড শেষে গত ৯ই নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

এসসেক/ 

জামিন বিএনপি নেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা

🕒 প্রকাশ: ০২:৫৪ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি: হিউম্যান রাইটস ওয়াচ

🕒 প্রকাশ: ০১:৫১ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব

🕒 প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ বলে ইউনূসকে নিয়ে মিথ্যাচার

🕒 প্রকাশ: ১০:২৭ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250