বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

উত্তরায় শর্ত সাপেক্ষে উঠছে নিষেধাজ্ঞা, আবার শুটিং শুরুর ইঙ্গিত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, আজ রোববার (২৭শে জুলাই) বিকেলে উত্তরা কল্যাণ সমিতি, শুটিং হাউস মালিক এবং নাট্য ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

২০শে জুলাই উত্তরা সেক্টর-৪ এলাকার কিছু বাসিন্দার অভিযোগের ভিত্তিতে উত্তরা কল্যাণ সমিতি শুটিংয়ে নিষেধাজ্ঞা জারি করে। জনসমাগম, শব্দদূষণ এবং এলাকাবাসীর দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটার অভিযোগ তুলে সমিতি এক নির্দেশনায় স্থানীয়দেরকে বাড়ি শুটিং হাউস হিসেবে ভাড়া না দেওয়ার অনুরোধ জানায়।

এই নিষেধাজ্ঞায় নাটক ও চলচ্চিত্র অঙ্গনের অনেকে ক্ষোভ প্রকাশ করেন। শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ডসহ কয়েকটি সংগঠন প্রতিবাদ জানালে উত্তরা কল্যাণ সমিতি আলোচনায় বসার উদ্যোগ নেয়।

সব পক্ষের আলোচনা ইতিবাচক অগ্রগতির দিকে যাচ্ছে বলে জানা গেছে। শিগগির কিছু শর্ত আরোপ করে শুটিং কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হতে পারে।

জে.এস/

শুটিং নিষেধাজ্ঞা প্রত্যাহার শুটিং স্পট শুটিং হাউস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250