শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল

মুশফিকের মাইলফলক ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মিরপুর শের-ই- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঐতিহাসিক দিনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজকের (১৯শে নভেম্বর)  ম্যাচটি বিশেষ এক উপলক্ষও বটে, জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম তার ক্যারিয়ারের শততম টেস্টে মাঠে নামছেন, যা বাংলাদেশের কোনো ক্রিকেটারের প্রথম।

দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ এখন ১–০ ব্যবধানে এগিয়ে। সিলেটে প্রথম টেস্টে তারা আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারিয়েছে।

দ্বিতীয় টেস্টে টাইগারদের লক্ষ্য পরিষ্কার, সিরিজটি ধবলধোলাই করে শেষ করা।

শততম টেস্টকে স্মরণীয় করে রাখতে মিরপুরে মুশফিকের জন্য বিশেষ আয়োজন রাখা হয়েছে। দলের সতীর্থরা এবং স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও এই মাইলফলকের মুহূর্তকে উদ্‌যাপন করতে মুখিয়ে আছেন।

জে.এস/

ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250