মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স *** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

যে কারণে এবার থানায় রাত কাটল গায়ক নোবেলের

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৫

#

মাইনুল আহসান নোবেল। ছবি: সংগৃহীত

উবার চালককে মারধরের অভিযোগে আটক সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে ছেড়ে দিয়েছে পুলিশ। উবার চালকের কোনো অভিযোগ না থাকায় ঢাকার মিরপুর মডেল থানা থেকে আজ রোববার (২০শে জুলাই) ছাড়া পান তিনি। এর আগে গতকাল শনিবার মধ্যরাতে রাজধানীর মিরপুরে পাইকপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল রাতে এক উবার চালককে মারধরের ঘটনায় নোবেলকে মিরপুর থানায় নেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী চালক আকবর হোসেন জানান, উবার অ্যাপে প্রাইভেট কার ভাড়া করে স্ত্রীসহ পাইকপাড়া হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন নোবেল। গন্তব্যে পৌঁছেও গাড়ি থেকে নামছিলেন না তিনি। এ সময় তিনি উদ্ভট কথাবার্তা ও গালিগালাজ করেন। একপর্যায়ে নোবেল চালকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে তাকে মারধর করেন। বিষয়টি দেখে আশপাশের লোকজন জড়ো হয়ে যান। পরে মিরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নোবেল ও চালককে থানায় নিয়ে আসে। এ সময় গাড়িটিও থানায় আনা হয়।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান বলেন, নোবেলসহ সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। তবে উবার চালকের কোনো অভিযোগ না থাকায় নোবেলকে তার পরিবারের কাছে দেওয়া হয়েছে।

গত ২৪শে জুন নারী নির্যাতনের মামলায় জামিন পান নোবেল। ২০শে মে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে ১৯শে জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে ওই মামলার বাদীর বিয়ে হয়।

সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ

🕒 প্রকাশ: ০৫:৩৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

🕒 প্রকাশ: ০৪:১৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

পছন্দের প্রাইভেটকার যৌতুক না পেয়ে ভাঙলেন বিয়ে, বরখাস্ত কনস্টেবল

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250