শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আর্জেন্টিনার হয়ে বিদায়ের আগে দেশে ফিরলেন মেসি *** ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ: ৭ শতাধিক আটক, বন্ধ মেট্রো-ইন্টারনেট *** কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা *** শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর *** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি

বেসরকারি মেডিকেলে ভর্তিতে কিস্তির সুবিধা চালু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৮ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৪

#

অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরাও যেন বেসরকারি মেডিকেলে নির্বিঘ্নে অধ্যয়ন করতে পারে সেজন্য নতুন পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সে অনুযায়ী, ছেলেমেয়েকে বেসরকারি মেডিকেলে ভর্তির জন্য এখন থেকে আর এককালীন টাকা পরিশোধ করতে হবে না অভিভাবকদের, বরং তিনটি কিস্তির মাধ্যমে টাকা পরিশোধ করার সুযোগ পাবেন তারা।

শুক্রবার (৮ই নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্স ও ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সের ২০২৪-২৫ সেশনের ভর্তি ফি, টিউশন ফি ও ইন্টার্ন ফি নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সে অনুযায়ী কোনো শিক্ষার্থী যদি এমবিবিএসে ভর্তি হতে চান, তাহলে তাকে ভর্তি ফি গুনতে হবে ১৯ লাখ ৪৪ হাজার টাকা, আর বিডিএসে (ডেন্টাল) ভর্তি হতে চাইলে গুনতে হবে ১১ লাখ টাকা।

এতে বলা হয়, অন্যান্য বছরে অভিভাবকদের ভর্তির টাকা একবারে পরিশোধ করতে হতো। এতে করে অনেকের মেডিকেলে পড়ার ইচ্ছে থাকলেও এককালীন বড় অংকের টাকা জোগান দেওয়া সম্ভব হতো না। কিন্তু এবারই মন্ত্রণালয় প্রথমবারের মতো এককালীন টাকা না দিয়ে তিনটি কিস্তিতে পরিশোধের ব্যবস্থা করেছে। অভিভাবকরা শিক্ষার্থী ভর্তির সময় ৬০ শতাংশ টাকা দেবেন এরপর প্রথম পেশাগত পরীক্ষার সময় ২০ শতাংশ ও তৃতীয় পেশাগত পরীক্ষার সময় বাকি ২০ শতাংশ টাকা দিতে পারবেন। মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তে আর্থিকভাবে অসচ্ছল ও মধ্যবিত্তদের মেডিকেলে পড়ার পথ সুগম হবে।

ওআ/

মেডিকেল কলেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250