মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

ফুলকির আয়োজনে 'আমাদের শিশুরা' নাটকের প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৪৬ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৪

#

ছবি : সুখবর

'ফুলকি'র আয়োজনে, সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় এবং এইচএন্ডএম ফাউন্ডেশনের অর্থায়নে শিশু নির্যাতন, শিশু অধিকার, সুরক্ষা ও পুষ্টির ব্যাপারে সামাজিক সচেতনতা ও উদ্যোগের অংশ হিসেবে ২৪শে এপ্রিল বিকালে গাজীপুর সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের কুদ্দুছনগর এলাকায় নবদিগন্ত স্কুলের সামনে এবং ৮নং ওয়ার্ডের পারিজাত সরকারি প্রাইমারি স্কুল মাঠে প্রদর্শিত হয় শেকানুল ইসলাম শাহী রচিত ও নির্দেশিত পথনাটক 'আমাদের শিশুরা'।

আরো পড়ুন : ঢাকার মঞ্চে শুক্র ও শনিবার থিয়েটার আর্ট ইউনিটের নাটক ‘মাধব মালঞ্চী’

শ্রমজীবী মায়েদের ২ থেকে ৫ বছরের শিশুদের দিনের বেলায় দিবাযত্ন কেন্দ্রে পড়াশুনা, খাওয়াদাওয়া করানো এবং বিনোদনের ব্যবস্থা, গার্মেন্টসে কর্মরত মায়েদের ১৮ বছর বয়স পর্যন্ত শিশুদের 'অপরাজিতা' প্রকল্পের কার্যক্রম, ৬ থেকে ১৮ বছর বয়সী শিশুদের দিবাযত্ন কেন্দ্রের চাইল্ড স্পেসে খেলাধুলা, লাইব্রেরি ও শিশু-বান্ধব বিনোদনের ব্যবস্থা, স্টেম কার্যক্রমের আওতায় শিশুদের ন্যূনতম স্তরে দক্ষতা অর্জনের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, কৌশল ও গণিত বিষয়ে প্রশিক্ষণের কর্মসূচি ইত্যাদি বিষয়কে উপজীব্য করে নাটকটি পরিবেশিত হয়। 

এই আয়োজনে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মো: সেলিম রহমান, মহিলা কাউন্সিলর ইসরাত জাহান শিল্পী, কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ সোলাইমান মিয়া, নাট্যব্যক্তিত্ব শেকানুল ইসলাম শাহী, ফুলকির ফিল্ড অর্গানাইজার মেহেরুন নেসা সীমা, নাট্যশিল্পী হাবিবুর রহমান, আতিকুর রহমান, মনির হোসেন, মারুফ খান, রিয়া হাবিব প্রমুখ।

উপস্থিত অতিথিবৃন্দসহ বিপুল সংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন এবং ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, আমাদের সমাজে শিশুরা তাদের অধিকার, সুরক্ষা এবং পুষ্টি থেকে বঞ্চিত হয়, বিশেষ করে নিম্নআয়ের পরিবারের শিশুরা। নাটকটিতে সরস উপস্থাপনের মাধ্যমে শিশুদের জন্য অভিভাবক ও সমাজের সচেতন মানুষদের করণীয় সম্পর্কে বলা হয়েছে। এই নাটকটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর নিয়মিত প্রদর্শনী হওয়া প্রয়োজন।

এস/ আই.কে.জে/ 

'আমাদের শিশুরা' ফুলকির আয়োজন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250