শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

লেবাননে বাংলাদেশি কর্মী যেতে আর বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর বিষয়ে যে স্থগিতাদেশ ছিল, লেবাননে যুদ্ধপরিস্থিতির উন্নতি হওয়ায় সে‌টি প্রত্যাহার করা হ‌য়ে‌ছে। এখন থেকে দেশ‌টি‌তে বাংলাদেশি কর্মীরা আবারও যেতে পারবেন।

বুধবার (৫ই মার্চ) লেবাননের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, লেবাননে শর্তসাপেক্ষে কর্মী পাঠানোর অনুমোদন দি‌য়ে‌ছে। শ‌র্তে বলা হ‌য়ে‌ছে, প্রতিটি চাহিদাপত্র অবশ্যই বৈরুতের (লেবাননের রাজধানী) বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত হতে হবে। ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের দক্ষিণাঞ্চল ছাড়া অন্যান্য এলাকায় উপযুক্ত কর্ম পরিবেশ সাপেক্ষে কর্মী পাঠাতে হবে।

লেবানন-ইসরায়েল সীমান্তে যুদ্ধপরিস্থিতিতে বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানো বন্ধ করে দেওয়া হয়। গত বছরের ৮ই আগস্ট বৈরুতের বাংলাদেশ দূতাবাস দেশ থেকে লেবাননে যেতে ইচ্ছুক কর্মীদের দেশটি ভ্রমণ না করার পরামর্শ দেয়।

গত সাত মাস ধরে লেবাননে কর্মীদের যাওয়া বন্ধ ছিল। তবে বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সম্প্রতি জানানো হয়, লেবাননের যুদ্ধপরিস্থিতির এখন উন্নতি হয়েছে। বিভিন্ন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে কর্মী এখন সেখানে পাঠানো যেতে পারে।

এইচ.এস/

প্রবাসী কর্মী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250