বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত

২৪ হাজার টন সোনার মালিক ভারতীয় নারীরা!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৭ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

পরিসংখ্যান বলছে, সোনায় মোড়া থাকেন ভারতীয় নারীরা। বিশ্বের কোথায় কত সোনা রয়েছে, তা পরিমাপ করার কাজে একাধিক সংস্থা নিযুক্ত থাকলেও এ ক্ষেত্রে সবচেয়ে বিশ্বস্ত ‘ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল’। তাদেরই পরিসংখ্যান বলছে, বিশ্বে যত সোনা রয়েছে, তার ১১ শতাংশই ভারতীয় নারীদের কুক্ষিগত।

পরিসংখ্যানে এ-ও বলা হয়েছে যে, ভারতীয় নারীদের কাছে যত সোনা রয়েছে, তা মেলালে মোট পরিমাণ হয় ২৪ হাজার টন। সোনা সঞ্চয়ের নিরিখে বিশ্বের প্রথম পাঁচ দেশকে মেলালেও এই পরিমাণ সোনা হবে না। আমেরিকা নিজেদের সঞ্চয়ে ৮০০০ টন সোনা মজুত রেখেছে। জার্মানি মজুত রেখেছে ৩৩০০ টন সোনা। ইতালির হাতে রয়েছে ২৪৫০ টন সোনা, ফ্রান্সের হাতে ২৪০০ টন এবং রাশিয়ার হাতে ১৯০০ টন।

আরো পড়ুন : বাদাম চাষি থেকে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন জিমি কার্টার

পরিসংখ্যান অনুসারে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতের নারীদের কাছে বেশি সোনা রয়েছে। দেশের নারীদের কাছে যত সোনা রয়েছে, তার ৪০ শতাংশ রয়েছে দক্ষিণ ভারতে। ২৮ শতাংশ রয়েছে কেবল তামিলনাড়ুতেই। ২০২০-২১ অর্থবর্ষের তুলনায় পরবর্তী দুই অর্থবর্ষে নারীদের হাতে থাকা সোনার পরিমাণ বেড়েছে বলে জানিয়েছে পরিসংখ্যান। এই বিপুল পরিমাণ সোনা ভারতের অর্থনীতির পক্ষেও সহায়ক বলে দাবি করেছেন অর্থনীতিবিদদের একাংশ।

প্রসঙ্গত, ভারতীয় সমাজ এবং সংস্কৃতিতে সোনার গুরুত্ব অপরিসীম। বিবাহ এবং অন্য সামাজিক অনুষ্ঠানে উপহার হিসাবে সোনার অলঙ্কার দেওয়ার চল রয়েছে এই দেশে। তা ছাড়া ভবিষ্যতের সঞ্চয় হিসাবেও অনেকে সোনা কিনে রাখেন। 

সূত্র : আনন্দবাজার পত্রিকা

এস/ আই.কে.জে/

ভারতীয় মহিলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ

🕒 প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান

🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250