বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন *** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

সাবেক এমপির ছেলের শ্বশুরবাড়িতে মিললো কোটি টাকা, গ্রেফতার ৩

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলের শ্বশুরের বাসায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এসময় তিনজনকে গ্রেফতারের পাশাপাশি বাসাটি থেকে এক কোটি ১৬ লাখ টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং দুটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- শাহজাদা খান সাজ্জাদ, মো. তৌজিদুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম। 

রোববার রাতে এই অভিযান চালানো হলেও সোমবার (২৩শে সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগ এই তথ্য জানিয়েছে।

উত্তরার ৭নং সেক্টরের ২৩নং রোডের ৭নং বাড়িতে পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেটসহ অস্ত্র গুলি রয়েছে এমন তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম যৌথ অভিযানে অংশ নেন।

ডিএমপির মিডিয়া বিভাগ জানায়, এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে এক কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা, বিভিন্ন দেশের বিপুল পরিমাণ মুদ্রা, নেভি ব্লু রংয়ের বুলেটপ্রুফ জ্যাকেট, যার সামনে ও পেছনে উভয় পাশে ইংরেজিতে পুলিশ লেখা এবং দুটি প্রাইভেটকার জব্দ করা হয়।

ডিএমপি আরও জানায়, বুলেটপ্রুফ জ্যাকেটগুলো হাবিব হাসান ও তার ছেলে আবির হাসান তামিমসহ গ্রেফতারকৃতরা গত ৫ই আগস্টের পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সময় ব্যবহার করেছেন। যে বাড়িতে অভিযান পরিচালনা করা হয় সেটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরবাড়ি বলে জানা যায়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় ডিএমপি।

ওআ/কেবি

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন

🕒 প্রকাশ: ০৯:০৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্তি: ১৭১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে প্রস্তুত মেটা

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মিসরের পাঠ্যক্রমে ফিলিস্তিনি শিশু দুররাহ হত্যাকাণ্ড

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

🕒 প্রকাশ: ০২:৩৫ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250