শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে গাল দেওয়া সেই চিকিৎসক বরখাস্ত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪০ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ধর্ষণের শিকার শিশুর স্বজনের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার (২২শে সেপ্টেম্বর) বিকেলে মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা লঙ্ঘন ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ধারায় ‘অসদাচরণ’ হিসেবে গণ্য করে ডা. আবুল কাশেমকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি প্রচলিত নিয়মে খোরপোশ ভাতা পাবেন।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, ভিডিওটি নজরে আসার পরপরই ওই চিকিৎসককে শোকজ করা হয়েছিল। গত রোববার মন্ত্রণালয় থেকে ইমেইলে তাকে সাময়িক বরখাস্তের আদেশের কপি পেয়েছি।

ডা. আবুল কাশেম রোগীর স্বজনের সঙ্গে অশোভন আচরণ করেছেন-এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 

ভিডিওতে দেখা যায়, ধর্ষণের শিকার এক শিশুর বাবার সঙ্গে তিনি অশালীন, অপমানজনক ভাষায় কথা বলছেন। একপর্যায়ে আক্রমণাত্মক ভাষায় হুমকি দেন। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।

জে.এস/

পঞ্চগড় আবুল কাশেম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250