মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ সংক্রমণ *** পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের ৩ কমিটি গঠন, ৫২ বিশিষ্টজনের উদ্বেগ *** ডাকসুতে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে তিন ছাত্রসংগঠনের বিক্ষোভ *** মাদ্রাসায় যৌন নির্যাতন: পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ *** হাইকোর্টের রায় স্থগিতের আবেদনে সাড়া পায়নি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ *** যুবদল নেতার ফোন না ধরায় রেলকর্মীকে মারধরের অভিযোগ, দেড় ঘণ্টা টিকিট বিক্রি বন্ধ *** চ্যাপ্টা শরীর, বাদুড়ের মতো পাখনা, কুয়াকাটায় ধরা পড়া বিরল মাছটির নাম কী *** লালমনিরহাটে দুই মন্ত্রীর সামনেই বিএনপির দুই গ্রুপের মারামারি, আহত ৫ *** জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন *** শিল্পে গ্যাস সরবরাহ কাল থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১৬ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো আলাদা দিনে নেওয়ার জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আজ বুধবার (২৩শে জুলাই) বিকেলে ঢাকা আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরিবর্তিত সময়সূচি জানানো হয়।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, স্থগিত হওয়া ২২শে জুলাইয়ের পরীক্ষা হবে আগামী ১৭ই আগস্ট, আর ২৪শে জুলাইয়ের পরীক্ষা হবে ১৯শে আগস্ট।

এর আগে আজ দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানিয়েছিলেন, ২২শে জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪শে জুলাইয়ের পরীক্ষা একই দিন বিকেলে অনুষ্ঠিত হবে। তবে কোনদিন এই দুটি পরীক্ষা নেওয়া হবে, সেটা তিনি জানাননি।

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর ২২শে ও ২৪শে জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

অন্যদিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের ১০ই জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১২ই আগস্ট এবং ঢাকা শিক্ষা বোর্ডের অধীন গোপালগঞ্জ জেলার ১৭ই জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১৪ই আগস্ট নেওয়া হবে।

এইচএসসি পরীক্ষা শিক্ষা উপদেষ্টা সি আর আবরার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250