বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির *** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন *** সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিন সাপের বাচ্চা *** প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

১৫ বছরের অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো : এনবিআর চেয়ারম্যান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে আর্থিক খাতে যারা লুটপাট ও অর্থপাচার করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেছেন, ১৫ বছরের অপরাধীদের নিয়ে আমরা কাজ করব। হয়ত একটু সময় লাগবে। প্রস্তুতি নিচ্ছি। সবকিছু স্থির হলে কাজ শুরু করব।

এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর রোববার (১৮ই আগস্ট) দুপুরে ঢাকার আগারগাঁওয়ে রাজস্ব ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন আব্দুর রহমান খান। তার আগে সকালে তিনি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এনবিআর চেয়ারম্যান বলেন, অর্থ পাচার নিয়ে বিএফআইইউ কাজ করছে, এনবিআরের সিআইসিও কাজ করবে। যখনই কোনো ইঙ্গিত পাব, তা অনুসন্ধান করা হবে।

সাংবাদিকদেরও তিনি এসব বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করতে অনুরোধ করেন এবং মতিউরের (ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান) মতো দুর্নীতিবাজ যেন তৈরি না হয়, সেজন্য এনবিআর কর্মকর্তাদের দুর্নীতি শক্ত হাতে দমনের হুঁশিয়ারিও দেন।

এনবিআর ‘দুর্নীতির কারখানা’ এবং এখানে ‘মতিউর তৈরি হয়’– এক সাংবাদিকের এমন মন্তব্যে এনবিআর চেয়ারম্যান বলেন, তাদের (কর্মকর্তাদের) মেসেজ দেওয়া হয়েছে। নিজেদের পরিবর্তন করতে না পারলে বের করে দেওয়া হবে। বড় ছোট না, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুর্বৃত্ত যেন তৈরি না হয় সেটা দেখা হবে।

ক্ষমতার পালাবদলের পর কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে ফের প্রশ্ন আসছে। সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আব্দুর রহমান খান বলেন, কালো টাকার বিষয়টি নিয়ে উপদেষ্টার সাথে আলাপ করব। তবে এনবিআর চেয়ারম্যান হিসেবে নয়, ব্যক্তিগতভাবে আমি মনে করি, এগুলা অগ্রহণযোগ্য। এর ফলে সৎ করদাতা নিরুৎসাহিত হন।

যে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটেছে, সেই ‘অভ্যুত্থানের’ চেতনা কাজে লাগিয়ে এনবিআরের সংস্কার করার প্রতিশ্রুতি দেন নতুন চেয়ারম্যান।

তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য গতিশীল করতে শিগগিরই আইনগুলোর আধুনিকায়ন হবে। রাজস্ব আদায় করতে গিয়ে ব্যবসার যেন ক্ষতি না হয়, সেদিকেও সতর্ক থাকতে হবে কর্মকর্তাদের।

এনবিআর চেয়ারম্যান বলেন, উন্নয়নের প্রয়োজনীয় অর্থ আহরণ হচ্ছে না। পাকিস্তানও আমাদের চেয়ে এগিয়ে। রাজস্ব বাড়ানোই তাই এখন মূল ফোকাস।

তার মতে, বিগত সরকারের সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়ার যে প্রক্রিয়া ছিল, তা ‘ত্রুটিপূর্ণ’। ঋণ ও ঘাটতি বাড়িয়ে বাজেট করা ‘অনৈতিক’। তাতে ভবিষ্যৎ প্রজন্ম বৈষম্যের শিকার হয়।

আরও পড়ুন: দেশে ফিরলেন সাংবাদিক শফিক রেহমান

গরিবদের থেকেই বেশি কর আদায় হচ্ছে। কারণ পরোক্ষ করের পরিমাণ বেশি। ৬৭ শতাংশ পরোক্ষ। পরোক্ষ কর গরিব ও সাধারণ মানুষের ওপর বৈষম্য তৈরি করে। গরিবকে ট্যাক্স করা যাবে না। এটা সভ্য দেশের লক্ষণ নয়। এটাকে ঠিক করতে হবে। এজন্য দরকার কঠোর শ্রম।

করের আওতা বাড়ানোর অনেক সুযোগ রয়েছে। ট্যাক্স পেয়ার এজুকেশনে জোর দিব। এটা আমার স্বপ্ন। কর দেওয়া গৌরবের। এটা মানুষকে বোঝাতে হবে। পাঠ্যশ্রেণিতে অন্তর্ভুক্ত করতে কাজ করব। গণঅভ্যুত্থানের সুযোগ কাজে লাগাতে হবে।

কীভাবে সেই সংস্কার হবে, সেই প্রশ্নে এনবিআর চেয়ারম্যান বলেন, কাস্টমস, আয়কর ও মূসক আইন নিয়ে তিনটি আলাদা টাস্কফোর্স করা হবে। রাজস্ব সংক্রান্ত তিনটি আইন আধুনিকায়নে তিনটি টাস্কফোর্স করা হবে; ব্যবসায়ী ও কর কর্মকর্তাদের মতামত নিয়ে বাস্তবায়ন করা হবে।

কর আদায় করতে গিয়ে ব্যবসা যেন বন্ধ না হয়। এফডিআই বাড়াতে হবে। কিন্তু ট্যাক্স রেজিম সাপোর্ট না করলে এটা বাড়বে না। সুশাসনের পরই জরুরি ট্যাক্স রেজিম।

আমাদের সার্ভিস খুব খারাপ। এনবিআরের লোকই এনবিআরে সেবা পায় না। জনগণ আমাদের প্রভু। তাদের যথাযথ সম্মান দিতে হবে।

বিগত সরকারের সময় এনবিআর রাজস্ব ‘বাড়িয়ে দেখাত’ মন্তব্য করে তিনি বলেন, কাল থেকে এটা করা যাবে না। এখন থেকে এনবিআর, সিজিএ ও আইবাসের তথ্য হবে এক ও অভিন্ন। যা রিয়েলাইজ হবে, আইবাসে থাকবে, তাই দেখাতে হবে।

এসি/ আই.কে.জে/

অপরাধী এনবিআর চেয়ারম্যান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন

🕒 প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250