বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী *** নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প

মজুদকৃত ডাল,তেল, চিনিসহ আড়াই কোটি টাকার খাদ্যপণ্য জব্দ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫০ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

এক ব্যবসায়ীর তিনটি গুদাম থেকে অবৈধভাবে মজুত করা দুই কোটি ৬২ লাখ টাকার খাদ্যপণ্য জব্দ করা হয়েছে। নওগাঁর মান্দায় মাসুদ রানা (৪৫) নামে এক ব্যবসায়ীকে আটক করে গুদামগুলো সিলগালা করা হয়েছে। বিপুল পরিমাণ এসব খাদ্যপণ্য জব্দ করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু।

বুধবার (২৪শে জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পরানপুর এলাকায় মজুতবিরোধী অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৫শে জানুয়ারি) সকালে মিডিয়া সেলে জব্দ পণ্যের তালিকা প্রকাশ করেন জেলা প্রশাসক (ডিসি) গোলাম মওলা।

ওই তালিকায় দেখা যায়, প্রথম গুদাম থেকে ১৩ হাজার ১৩৫ লিটার সয়াবিল তেল, ১ লাখ ২৮ হাজার কেজি (১২৮ টন) গম, ৮ হাজার কেজি ময়দা, ২৭ হাজার ১৭৫ কেজি অ্যাংকর ডাল, ৪ হাজার ৫০ কেজি চিনি, ৪ হাজার ৭০০ কেজি ছোলা, ৫ হাজার ৯২০ কেজি পামওয়েল, ১ হাজার ২০০ কেজি লবণ জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য এক কোটি পাঁচ লাখ ৫৭ হাজার টাকা।

দ্বিতীয় গুদামে ৭ হাজার ৪৭৪ কেজি ময়দা, ৫ হাজার ৫৭৫ কেজি লবণ, ৩ হাজার ৬৬৭ লিটার সরিষার তেল, ১ লাখ ৩ হাজার ৯০০ কেজি (১০৩ টন) গম, ৫ হাজার ৪০৪ কেজি পামওয়েল, ৪ হাজার ৫৩ কেজি সয়াবিন তেল জব্দ করা হয়। এসব দ্রব্যের মূল্য এক কোটি ৯ লাখ ৫৯ হাজার টাকা।

এছাড়া তৃতীয় গুদাম থেকে ১ হাজার ৬০০ কেজি মুড়ি, ২৩ হাজার ৭৫ কেজি অ্যাংকর ডাল, ৯০০ কেজি খৈল, ১৭ হাজার ২৯০ কেজি ভুসি, ৫ হাজার ৮০০ কেজি ব্রয়লার ফিড, ১৩ হাজার ৬৪০ কেজি গোখাদ্য, ৩৭৫ কেজি ছোলা, ৪ হাজার ৫৭৫ কেজি মসুর ডাল, ৮ হাজার ৭০০ কেজি চিনি জব্দ করা হয়। এসব পণ্যের দাম ৪৭ লাখ ৪৮ হাজার টাকা।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় পরানপুরে মজুতবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাসুদ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের গোডাউন থেকে বিপুল পরিমাণ গম, সয়াবিন তেল, আটা, চিনি, ছোলাসহ বিভিন্ন খাদ্যপণ্য জব্দ করা হয়েছে।

ইউএনও আরও বলেন, ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করে আসছিলেন। অবৈধভাবে খাদ্যপণ্য মজুতের দায়ে ওই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নিয়মিত মামলা হবে। মান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বাদী হয়ে এই মামলা করবেন।

এদিকে মিডিয়া সেলে পাঠানো বার্তায় নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, পবিত্র রমজান মাস কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী খাদ্যপণ্য মজুত করে মূল্যবৃদ্ধির পাঁয়তারা করছেন। মালামালগুলো মাসুদ এন্টারপ্রাইজের নামে কেনা হলেও ওই নামে তার কোনো ব্যবসায়িক লাইসেন্স নেই। মজুত করে বেশি দামে বিক্রি করাই তার মূল ব্যবসা।

ডিসি আরও বলেন, এ ধরনের মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এর আগে গত সাত দিনে অবৈধভাবে ধান-চাল মজুতের দায়ে নওগাঁয় ৩৯টি প্রতিষ্ঠানকে ১৮ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

ওআ/

খাদ্যপণ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250