বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

আলী রীয়াজের কাছে যে প্রশ্ন মাহমুদুর রহমান মান্নার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ২১শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত অধিকাংশ সংস্কার প্রস্তাবে প্রায় সব দল একমত হওয়ার পরও কমিশন কিংবা সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে কোনো আলোচনা কেন করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। 

আজ বুধবার (২১শে মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘ফ্যাসিবাদ, গণ-অভ্যুত্থান, বিপ্লব ও সংবিধান বিতর্ক’— শীর্ষক বইয়ের প্রকাশনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বইটি লিখেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের উদ্দেশে মান্না বলেন, ‘এই যে এতদিন ধরে কথা বললেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। কী দাঁড়াল? ন্যূনতম ঐকমত্য পাওয়া গেছে? ১৬৬টা প্রস্তাব করেছিলেন, ১৪৬টাতে সবগুলো দল একমত হয়েছে। তাহলে বেশিরভাগই তো একমত হয়ে গেছে। তারপরও নির্বাচন নিয়ে কথা বলতে পারছেন না কেন?’

‘রাজনৈতিক দলগুলো মৌলিক বিষয়ে নিজেরা আলোচনা করে সমাধান করবে’—আলী রিয়াজের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে মান্না বলেন, ‘রাজনৈতিক দলগুলো যদি আলোচনা করে সমাধান করতেই পারত, তাহলে আপনাদের তো আসার প্রশ্ন আসত না।’

মান্না আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় কাজ হলো নির্বাচন, সংস্কারের ব্যবস্থা করা। কিন্তু একটা সংস্কারও এ সরকার এখন পর্যন্ত করতে পারেনি। এতদিন দলগুলোর সঙ্গে আলোচনায় কী ফল দাঁড়াল?’

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘বিদেশি পাসপোর্টধারীরা এখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় আছে, তা হিসাব করে পাওয়া মুশকিল। পুরো দেশের মধ্যে একটি সংশয়, অবিশ্বাস তৈরি হয়ে যাচ্ছে।’ স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশের সাইবার সিস্টেমের কর্তৃত্ব বিদেশিদের কাছে চলে যাচ্ছে কী না—অন্তর্বর্তী সরকারের কাছে এমন প্রশ্নও রাখেন তিনি।

এইচ.এস/

মাহমুদুর রহমান মান্না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250