বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী বুনিয়া সোহেল গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৪

#

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ও কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত সোহেল ওরফে বুনিয়া সোহেলকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (১লা নভেম্বর) র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি শিহাব করিম গণমাধ্যমকে এ তথ্য জানান।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, সিলেটের কোতোয়ালী থানা এলাকা থেকে যৌথ অভিযান পরিচালনা করে জেনেভা ক্যাম্পের সন্ত্রাসী বুনিয়া সোহেলকে গ্রেফতার করে র‍্যাব-২ ও র‍্যাব-৯।

জানা গেছে, মোহাম্মদপুর থানায় ৩টি হত্যা মামলা, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ ১৮টি মামলার আসামি এই বুনিয়া সোহেল। বুনিয়া সোহেল জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের আব্দুস সালামের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ক্যাম্পটিতে গ্যাং কালচার চালু করেছেন। বেশ কিছুদিন যাবৎ ‘চুয়া সেলিম’ ও ‘বুনিয়া সোহেল’ দুই গ্রুপের মধ্যে মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলছে।

ওআ/

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250