বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী *** নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প *** নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো *** ৪ ‘বাংলাদেশি’র সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ *** ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯ *** প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা *** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতে আপিল করা হবে: বদিউল আলম মজুমদার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৫

#

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। ফাইল ছবি

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুরোপুরি ফিরিয়ে আনতে আপিল করা হবে বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

তিনি বলেছেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংসদে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও ত্রয়োদশ সংশোধনীর বিষয়টি আপিল বিভাগের মাধ্যমে বাতিল করার ফলে এখনো পুরোপুরি ফিরতে পারেনি। তাই এ বিষয়ে আপিল করা হবে।

আজ মঙ্গলবার (১৫ই জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার জন্য মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশের কথা তুলে ধরে এ কথা জানান বদিউল আলম মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী শরীফ ভূঁইয়া ও রিয়াদুল করিম।

বদিউল আলম বলেন, ‘হাইকোর্টের রায়ে বলা হয়েছে, পঞ্চদশ সংশোধনী অবৈধ ছিল। ফলে এ সংশোধনের আলোকে যে সরকার গঠিত হয়েছে, সেটিও অবৈধ। যে রায় হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট। এ রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে আসার পথ সুগম হলো। যদিও পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল করেনি। এটি পুরোপুরি বাতিলের আমরা দাবি জানিয়েছি। তবে ত্রয়োদশ সংশোধনীর বিষয়ে আমরা আপিল করব।’

মামলার রায়ের বিষয়ে আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, ‘গত বছরের ১৭ই ডিসেম্বর পঞ্চদশ সংশোধনী মামলার রায় ঘোষণা করা হয়েছিল। পূর্ণাঙ্গ রায় ঘোষণা হয়েছিল ৮ই জুলাই। আজ এর কপি আমরা হাতে পেলাম। মামলার রায়ে পঞ্চদশ সংশোধনীর অনেক খারাপ দিককে অসংবিধানিক ঘোষণা করা হয়েছে।'

বদিউল আলম মজুমদার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250