সোমবার, ৩০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা *** শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস *** গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার *** ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা *** সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা *** দেশে এক বছরে এইচআইভি সংক্রমণ বেড়েছে ২২ শতাংশ *** আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই সরকারের *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ *** পাবনায় থানা ঘেরাও করে আওয়ামী লীগের হামলা-ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন *** ‘সরকার আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে’

‘ট্রাম্প ভালো অভিনেতা’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় খুব ভালো অভিনেতা ছিলেন। তার অভিনয়দক্ষতা মুগ্ধ করেছিল পরিচালককেও। আমেরিকার চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা উডি অ্যালেন এমন কথা বলেছেন। তার পরিচালিত ১৯৯৮ সালের চলচ্চিত্র সেলিব্রিটি–তে অভিনয় করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। খবর দ্য গার্ডিয়ানের।

বিল মাহেরের পডকাস্ট ‘ক্লাব র‍্যান্ডম’–এ সম্প্রতি সাক্ষাৎকার দেন উডি অ্যালেন। সেখানে তিনি ট্রাম্পের অভিনয়দক্ষতার প্রশংসা করেন। উডি অ্যালেন বলেন, সেলিব্রিটি চলচ্চিত্রে তৎকালীন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প অভিনয় করার সময় তিনি তার (ট্রাম্প) অভিনয়দক্ষতায় মুগ্ধ হয়েছিলেন। ট্রাম্প ছিলেন একজন আনন্দদায়ক সহকর্মী এবং খুব ভালো অভিনেতা।

উডি অ্যালেন আরও বলেন, ‘ট্রাম্প খুব ভদ্র ছিলেন, শুটিংয়ে নির্দিষ্ট জায়গায় ঠিকভাবে দাঁড়াতেন। সবকিছু ঠিকঠাক করতেন এবং শোবিজনেসের প্রতি তার স্বাভাবিক একধরনের ঝোঁক ছিল।’ 

আমেরিকার এই চলচ্চিত্র নির্মাতা বলেন, ‘আমি এখনো তাকে পরিচালনা করতে পারতাম। যদি তিনি আমাকে অনুমতি দেন, তাহলে প্রেসিডেন্ট হয়েও আমি তাকে পরিচালনা করে চমৎকার কিছু করতে পারব বলে মনে করি।’

অ্যালেন পরিচালিত সেলিব্রিটি চলচ্চিত্রে লিওনার্দো ডিক্যাপ্রিও প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সেখানে ট্রাম্পের একটি সংক্ষিপ্ত দৃশ্য রয়েছে। সেখানে তাকে আসন্ন প্রকল্প নিয়ে এক টিভি প্রতিবেদকের সঙ্গে কথা বলতে দেখা যায়।

ওই দৃশ্যে প্রতিবেদকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রাল কিনতে যাচ্ছেন। হয়তো তা ভেঙে ফেলে সেখানে একটি খুব, খুব উঁচু এবং সুন্দর ভবন তৈরি করবেন তিনি।

পডকাস্টে অ্যালেন আরও বলেন, ক্যামেরার সামনে ট্রাম্পের একধরনের আকর্ষণীয় ব্যক্তিত্ব ছিল। তিনি ছিলেন আনন্দদায়ক, অত্যন্ত পেশাদার, খুব ভদ্র। ট্রাম্প রাজনীতিতে যুক্ত হচ্ছেন জেনে তিনি বিস্ময় প্রকাশ করেছিলেন।

অ্যালেন বলেন, ‘রাজনীতি মানে কেবল মাথাব্যথা, জটিল সিদ্ধান্ত আর যন্ত্রণার ব্যাপার। ট্রাম্প ছিলেন সেই ব্যক্তি, যাকে আমি নিয়মিত বাস্কেটবল খেলার মাঠে দেখতাম, যিনি গলফ খেলতে পছন্দ করতেন, সুন্দরী প্রতিযোগিতার বিচার করতে ভালোবাসতেন এবং যেসব জিনিস উপভোগ্য ও স্বস্তিদায়ক, সেসব করতেই পছন্দ করতেন। হঠাৎ কেউ কেন রাজনীতির মতো জটিল বিষয়গুলোর সঙ্গে জড়াতে চাইবেন, সেটা আমার বোধগম্য ছিল না।’

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প উডি অ্যালেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা

🕒 প্রকাশ: ০১:৪৫ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250