রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাহস থাকলে গোপালগঞ্জে আসেন: যুবদলের নয়নকে উদ্দেশ করে ছাত্রলীগ নেতা *** টিসিবির সঙ্গে পাকিস্তানের টিসিপির ৫ বছরের সমঝোতা *** পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২: পুলিশ *** ৫ মাত্রার ভূমিকম্পের পর ৪০টি আফটারশক, ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর *** সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক *** স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি *** ফারজানা রূপা ও শাকিল আহমেদকে মুক্তির আহ্বান জাতিসংঘের *** নেত্রকোনায় সাবেক এমপিরসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ *** চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন *** পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ

সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

সীমান্তের ওপারে কে কী করছে, তা জানি না। তবে সীমান্তের এপারে বাংলাদেশের অভ্যন্তরে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে সম্প্রতি গোপালগঞ্জে, গাজীপুরসহ বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর আহত সদস্যদের রাজধানী কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের ঘোষণা দিচ্ছে, দেশের দুই-একটি জায়গায় ইউনিয়ন পর্যায়ে কোথাও কোথাও মশাল মিছিল করেছে বলে তিনি শুনেছেন ও দেখেছেন। এগুলো খুবই বিচ্ছিন্ন ঘটনা।

সীমান্ত এলাকায় বিজিবির অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সীমান্তের ওপারে কে কী করছে, তা তারা জানেন না। তবে সীমান্তের এপারে, বাংলাদেশের অভ্যন্তরে কেউ কোনো অপতৎপরতা চালাতে পারবে না।

বাংলাদেশ দখল নিয়ে ভারতের কয়েকজনের বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। কারও অপ্রাসঙ্গিক, অপাঙ্‌ক্তেয় ও অরাজনৈতিক কথাবার্তার জবাব তিনি দেবেন না।

এ সময় দেশের যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সাম্প্রতিক কিছু সহিংসতায় পুলিশ, র‍্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে কেউ গুরুতর আহত হয়েছেন। কারও মাথায় আঘাত রয়েছে, কারও হাড় ভেঙেছে। ইতিমধ্যে অনেকে চিকিৎসা নিয়েছেন। তবে বেশ কয়েকজন সদস্যকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে এবং বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে।

আহত সদস্যদের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাঁদের পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাকরিতে যোগ দেওয়ার সময় জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেন উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন শৃঙ্খলায় ফিরেছে এবং জন আস্থা অর্জন করেছে। তারা অত্যন্ত ধৈর্যের সঙ্গে সব পরিস্থিতি মোকাবিলা করেছে।

শ্রমিক অসন্তোষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেরা আহত হলেও কোনো শ্রমিকের গায়ে হাত দেননি বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কোনো শ্রমিক আহত হননি, কোনো প্রাণহানিও ঘটেনি। বিষয়টি দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।

দেশে আবারও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকে। তাদের কাজই এটি। সব সময় কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে—এমনটা ধরেই নেওয়া হয়। সে জন্যই পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে।

জ্বালাও-পোড়াও এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শ্রমিক ভাই-বোনেরা অত্যন্ত সন্তুষ্ট। মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে তারা স্বাগত জানিয়েছেন এবং শৃঙ্খলা বজায় রেখেছেন। কিছু শ্রমিক নামধারী ব্যক্তি শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টির অসৎ পাঁয়তারা করছেন। তবে তারা সফল হবেন না।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250