সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি *** সাবেক উপদেষ্টাকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ *** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির

সব ধর্মের মানুষ মিলে সুন্দর দেশ গড়তে চাই: সেনাপ্রধান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৫ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৪

#

সব ধর্মের মানুষ মিলে সুন্দর একটি দেশ গড়ার আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শুক্রবার (৮ই নভেম্বর) বিকেলে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান ও বৌদ্ধ মহাসম্মেলনে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, সম্প্রীতির একটি দেশ গড়ে তুলতে চাই। এটি বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র। সব ধর্মের মানুষ মিলে আমরা একটি সুন্দর দেশ গড়তে চাই।

তিনি বলেন, পার্বত্য অঞ্চল থেকে অনেকেই এখানে এসেছেন। আমরা চাই, প্রতি বছর এভাবে দিনটি উদযাপন করা হোক। এজন্য সবধরনের সহায়তা আমরা করব।

ওয়াকার-উজ-জামান বলেন, পার্বত্য অঞ্চল আমাদের দেশের একটি বিশাল সম্পদ। তাই পার্বত্য অঞ্চলের শান্তির জন্য যা দরকার তাই করব।

উল্লেখ্য, বৌদ্ধ শাস্ত্র মতে প্রায় আড়াই হাজার বছর আগে ভগবান গৌতম বুদ্ধের জীবদ্দশায় এই ধর্মীয় আচার প্রবর্তিত হয়। ২৪ ঘণ্টার মধ্যে সূতা কাটা শুরু করে কাপড় বয়ন, সেলাই ও রঙ করাসহ যাবতীয় কাজ সম্পন্ন করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়ে থাকে বলে একে কঠিন চীবর দান হিসেবে অভিহিত করা হয়।

ওআ/ আই.কে.জে

সেনাপ্রধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250