বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন *** সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিন সাপের বাচ্চা *** প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** বাংলাদেশের প্রশংসা করে নিজের পুরনো প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ *** নেপালে বাংলাদেশি পর্যটকেরা কেমন আছেন, জানাল দূতাবাস *** কড়াইল-সাততলা-ভাসানটেক বস্তির পুনর্বাসনে ২০তলা ভবন হবে: মীর শাহে আলম *** নেপালকে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বন্যার সুযোগে চিড়া-মুড়ির মূল্যবৃদ্ধি, কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বন্যাকবলিত এলাকায় বিতরণের জন্য ত্রাণসামগ্রী, বিশেষ করে মুড়ি, চিড়া, গুড়সহ অন্য শুকনো খাবারের চাহিদা বেড়েছে। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়েছেন এসব পণ্যের।

শনিবার (২৪শে আগস্ট) পণ্যের সরবরাহ ঠিক রাখতে এবং মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ঢাকার বেশ কয়েকটি বাজারে অভিযান চালিয়েছে। শুকনো এসব খাদ্যপণ্যের দাম বাড়ানোর প্রমাণ মেলায় জরিমানা করা হয় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে।

ত্রাণসামগ্রীর মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম।

এর অংশ হিসেবে রাজধানীর কারওয়ান বাজারে পরিচালিত তদারকিতে ২টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া চিনি, হাইড্রোজ ও খাবার সোডা মিশ্রিত আখের গুড় বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

ওআ/কেবি

জরিমানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250