বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আয়ানের মৃত্যু : স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনের শুনানি দুপুরে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

সুন্নতে খতনা করাতে গিয়ে রাজধানীর বাড্ডার সাতারকুলে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনের ওপর শুনানির জন্য সোমবার (২৯শে জানুয়ারি) দুপুর ২টার সময় নির্ধারণ করেছেন হাইকোর্ট।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সোমবার (২৯শে জানুয়ারি) দুপুরে শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। এদিন ধার্য দিনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসা প্রতিবেদন এফিডেভিট আকারে জমা না দেওয়ায় এসময় নির্ধারণ করেন আদালত।

আরো পড়ুন: বিএনপির ৭ শীর্ষ আইনজীবীর বিরুদ্ধে শুনানি পেছাল

ইউনাইটেড হাসপাতালের আইনজীবী কুমার দেবুল দে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার (২৫শে জানুয়ারি) আয়ানের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়া হয়। কিন্তু তদন্ত প্রতিবেদন নিয়ে শুনানি ও আদেশের জন্য রোববার (২৮শে জানুয়ারি) দিন ঠিক করেন আদালত। নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিলের প্রক্রিয়া যথাযথ হয়নি জানিয়ে শুনানি ও আদেশের জন্য সোমবার দিন ঠিক করেন আদালত।

এর আগে চিকিৎসায় গুরুতর অবহেলায় আয়ানের মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে শিশুটির পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।

এইচআ/ আই. কে. জে/ 


হাইকোর্ট স্বাস্থ্য মন্ত্রণালয় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল আয়ানের মৃত্যু শুনানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250