শুক্রবার, ২০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার *** ৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা *** এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা *** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা *** অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী *** রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে *** পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর, শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দূতিয়ালি? *** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেমিফাইনালের টিকিট মিলল ৫ কেজি শুঁটকির বিনিময়ে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ৮ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ আজ বৃহস্পিতিবার (৮ই মে) নরওয়েজীয় ক্লাব বোডো–গ্লিমট ঘরের মাঠে খেলবে টটেনহামের বিপক্ষে। আর টটেনহামের বিপক্ষে সেই ম্যাচটিতে বোডো/গ্লিমটকে হাতছানি দিচ্ছে প্রথম নরওয়েজীয় ক্লাব হিসেবে ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনাল। খবর রয়টার্সের।

এমন একটি ম্যাচ মাঠে গিয়ে দেখার বাসনা সবার মনেই জাগে। তবে বোডো/গ্লিমটের নিবন্ধিত সমর্থকের সংখ্যা প্রায় ৫০ হাজার হলেও সাধারণ দর্শকের জন্য টিকিট বরাদ্দ মাত্র ৪৮০টি। আর সেই অমূল্য টিকিট না পেয়ে টোরবিয়র্ন এইডা নামের এক বোডো সমর্থক পাঁচ কিলোগ্রাম শুঁটকি মাছের বিনিময়ে শেষ পর্যন্ত ‘কালোবাজার’ থেকে টিকিট কিনেছেন।

নরওয়ের একটি মাছের খামারের প্রোডাকশন ম্যানেজার এইডা ‘বোকনাফিস্ক’ নামে পরিচিত যে শুঁটকির বিনিময়ে টিকিট পেয়েছেন, সেই পাঁচ কেজি শুকনো মাছের দাম আড়াই হাজার নরওয়েজিয়ান ক্রাউন বা ২৪৩ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার টাকার কাছাকাছি।

এ ছাড়া নরওয়ের রাষ্ট্র-নিয়ন্ত্রিত সম্প্রচার সংস্থা এনআরকে এইডা বলেছেন, ‘আমরা নরওয়ের সেরা বোকনাফিস্ক তৈরি করি, আর এটা আপনি বোডো সিটিতে পাবেনও না। তাই আমার মনে হলো কারও হয়তো দরকার হতে পারে।’

ওয়েস্টাইন আনেস নামের বোডো সমর্থক পাঁচ কিলোগ্রাম শুষ্ক মাছের বিনিময়ে এইডাকে টিকিট দিয়েছেন। আনেস তার ভাইয়ের কাজ পড়ে যাওয়ায় সেই টিকিটের বিনিময়ে এইডার কাছে থেকে শুঁটকি নিয়েছেন।

এদিকে শুঁটকির বিনিময়ে টিকিট প্রাপ্তির সংবাদ শোনার পর নিলস ওসকাল নামের আরেক ভক্তও একই পদ্ধতি অবলম্বন করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি মাছের পরিবর্তে পাঁচ কিলোগ্রাম রেইনডিয়ারের বা মেরু দেশীয় হরিণের মাংসের বিনিময়ে টিকিট চেয়েছেন।

আরএইচ/

সেমিফাইনাল ইউরোপা লিগ শুঁটকির বিনিময়ে টিকিট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা

🕒 প্রকাশ: ১২:৫৮ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা

🕒 প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250