রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ বিএনপি সরকারকে কতটা চাপে ফেলেছে *** বৈশাখী টিভিতে পুরোনো কায়দায় মবের নেপথ্যে কারা, গণমাধ্যম দখলের রাজনীতি বন্ধ হবে কবে *** ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী *** পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন *** শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার! *** পাবনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ *** ২৪ ঘণ্টায় সৌদি আরবে ৮ বার জরুরি সতর্কতা, হুতিদের সঙ্গে পেরে উঠছে না কেন রিয়াদ *** আওয়ামী লীগ ঠেকাতে জামায়াতের অবস্থান কেন আলাদা মেরুতে *** গঙ্গার পানিবণ্টন চুক্তি: ঢাকায় ভারতের প্রতিনিধিদল, বৈঠক চলবে ৩ দিন *** আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম

জরুরি বৈঠক ডেকেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ২০শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এই অবস্থায় সরকার জরুরি বৈঠক ডেকেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।  

এদিকে মিডিয়ায় মৃত্যুর তথ্য নিশ্চিত করার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রেসিডেন্ট রাইসির অ্যাকাউন্টে পবিত্র কোরআনের আয়াত শেয়ার করা হয়েছে। সোমবার (২০শে মে) নিজেদের লাইভ আপডেটে এই তথ্য জানিয়েছে মার্কিন একটি সংবাদমাধ্যম। 

সংবাদমাধ্যমটি বলছে, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের মধ্যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন এমন ঘোষণার পর ইরানের সরকার সোমবার একটি ‘জরুরি বৈঠক’ ডেকেছে বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থার শেয়ার করা একটি ছবি অনুসারে, রাইসি সাধারণত যে চেয়ারটিতে বসেন সেটি খালি রাখা হয়েছে এবং নিহত এই প্রেসিডেন্টের স্মরণে সেটিকে কালো কাপড়ে মুড়িয়ে দেওয়া হয়েছে।

আরো পড়ুন: বিশ্ব মুসলিমের মাঝে বেঁচে থাকবেন ইরানি প্রেসিডেন্ট রাইসি 

এছাড়া শোক মিছিলের সময় এবং অন্যান্য বিশদ বিবরণ পরবর্তীতে ঘোষণা করা হবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পবিত্র কোরআনের কয়েকটি আয়াত শেয়ার করা হয়েছে।

সদ্য প্রয়াত এই প্রেসিডেন্টের অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে বলা হয়েছে, ‘ইব্রাহিমের ওপর শান্তি বর্ষিত হোক। প্রকৃতপক্ষে, আমরা এইভাবে সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করি। প্রকৃতপক্ষে, তিনি আমাদের বিশ্বাসী বান্দাদের মধ্যে ছিলেন।’

মূলত ৬৩ বছর বয়সী ইব্রাহিম রাইসি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খোমেনির পর দেশটির রাজনৈতিক কাঠামোর দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি। 

প্রসঙ্গত, রোববার (১৯শে মে) উত্তর-পশ্চিম ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এবং আরও কয়েকজন নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় টিভি জানায়। তবে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। 

সূত্র: সিএনএন 

এইচআ/ আই.কে.জে/

ইরান জরুরি বৈঠক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ বিএনপি সরকারকে কতটা চাপে ফেলেছে

🕒 প্রকাশ: ০১:০৭ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

বৈশাখী টিভিতে পুরোনো কায়দায় মবের নেপথ্যে কারা, গণমাধ্যম দখলের রাজনীতি বন্ধ হবে কবে

🕒 প্রকাশ: ১২:২০ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৩৮ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন

🕒 প্রকাশ: ১১:৩১ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার!

🕒 প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250