মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

এআই প্রশিক্ষণে বই ব্যবহার, অ্যাপলের বিরুদ্ধে লেখকদের মামলা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: ডুআরস ইম্পায়ার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণে কপিরাইট লঙ্ঘনের অভিযোগে আমেরিকান প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছেন দুই আমেরিকান লেখক।

গতকাল শুক্রবার (৫ই সেপ্টেম্বর) আমেরিকার ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় ফেডারেল আদালতে দায়ের করা এ মামলায় বলা হয়েছে, অ্যাপল অবৈধভাবে লেখকদের কপিরাইটকৃত বই ব্যবহার করে তাদের এআই সিস্টেম প্রশিক্ষণের কাজে ব্যবহার করেছে। তথ্যসূত্র রয়টার্স। 

গ্রুপ মামলা হিসেবে দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয়েছে, লেখকদের অনুমতি ছাড়াই এবং কোনো সম্মানী বা কৃতিত্ব না দিয়েই তাদের রচনাসমূহ ব্যবহার করেছে অ্যাপল।

মামলার ভাষ্য অনুযায়ী, ‘লেখকদের এই সম্ভাব্য লাভজনক প্রকল্পে অবদান রাখার জন্য অ্যাপল কোনো ধরনের পারিশ্রমিক দেওয়ার চেষ্টা পর্যন্ত করেনি।’

মামলাটি করেছেন আমেরিকার নিউইয়র্কের লেখক গ্রেডি হেনড্রিক্স এবং অ্যারিজোনার জেনিফার রবারসন। তাদের দাবি, তাদের লেখা বইগুলো অ্যাপলের ব্যবহৃত একটি পাইরেটেড বা চুরি হওয়া ডেটাসেটের অংশ ছিল, যা ব্যবহার করা হয়েছে অ্যাপলের ‘ওপেনইএলম’ নামক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রশিক্ষণের জন্য।

তবে এখনো পর্যন্ত অ্যাপল কিংবা মামলার বাদীপক্ষের আইনজীবীরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এই মামলা এআই প্রশিক্ষণে কপিরাইট কনটেন্ট ব্যবহার নিয়ে চলমান একটি বড় ধরনের আইনি লড়াইয়ের অংশ, যেখানে লেখক, সংবাদমাধ্যম এবং অন্যান্য কনটেন্ট স্রষ্টা বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের সৃষ্টিশীল কাজ ব্যবহারের অভিযোগ তুলছেন।

শুধু অ্যাপল নয়, অ্যানথ্রপিক, মাইক্রোসফট, মেটা এবং ওপেনএআইয়ের বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ উঠেছে।

শুক্রবার ক্যালিফোর্নিয়ার আরেকটি মামলায় এআই স্টার্টআপ অ্যানথ্রপিক আদালতে জানায়, তারা লেখকদের সঙ্গে ১৫০ কোটি ডলারের সমঝোতায় পৌঁছেছে। অভিযোগ ছিল, অ্যানথ্রপিক তাদের ক্লদ নামের এআই চ্যাটবট প্রশিক্ষণে লেখকদের বই অনুমতি ছাড়াই ব্যবহার করেছে।

যদিও এই চুক্তিতে প্রতিষ্ঠানটি দায় স্বীকার করেনি, তবে মামলার বাদীপক্ষের আইনজীবীরা এটিকে ইতিহাসে প্রকাশিত সবচেয়ে বড় কপিরাইট ক্ষতিপূরণ বলে উল্লেখ করেছেন।

জে.এস/

মামলা কৃত্রিম বুদ্ধিমত্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250