বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা

যতদ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৮ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব আমরা এগুলোর নির্বাচনের ব্যবস্থা করব। এটা তো আর এক দিনে সম্ভব না, কিন্তু দ্রুত করার চেষ্টা করব।’

আজ বুধবার (১৮ই ফেব্রুয়ারি) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনশৃঙ্খলা, অর্থনীতির অবস্থা ‘অতটা খারাপ না’ উল্লেখ করে ফখরুল বলেন, ‘আপনারা যতটা খারাপ দেখছেন, অতটা খারাপ না। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নত হয়েছে বলে আমি মনে করি। মাইক্রো ইকোনমি, ব্যাংক অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এগুলো তো ধ্বংস হয়ে গিয়েছিল। আমাদের সরকারের প্রচেষ্টায় এটাকে আমরা আরও ভালো করতে পারবো।’

মব সন্ত্রাস প্রতিরোধ বিএনপি সরকারের লক্ষ্য থাকবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই, এটা তো বলা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার চেষ্টা করতেই হবে। একটা বড় ঝড় গেছে আমাদের। একটা বিপ্লব হয়েছে, বিদ্রোহ হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে। মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যাবে এটা মনে করার কারণ নেই। এক-দেড় বছর আমরা পার হয়েছে অন্তর্বর্তী সরকারের। এরা একটা নির্বাচন দিয়ে গেছে। নির্বাচন করে একটা সরকার হয়েছে, নির্বাচিত সরকার হয়েছে। এটাই একটা বড় অর্জন। আমি তো মনে করি যে এটা অনেক বড় অর্জন।’

রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের পদক্ষেপ নিয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে আলোচনা হবে বলেও জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250