মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু *** শেখ হাসিনার সব অপকর্মের লাইসেন্স ওয়ান-ইলেভেন থেকে এসেছে: ফারুকী *** ধাক্কা খেল ব্রাজিল-আর্জেন্টিনা *** ‘শান্তি আলোচনার’ মধ্যেও ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল *** জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ৯০ টাকা *** সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনকে জিজ্ঞাসাবাদে ৫ দিন রিমান্ড চাইবে ডিবি *** মাসুদ উদ্দিন চৌধুরীকে পল্টন থানার মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে: ডিবি *** সানির সঙ্গে চুম্বনের দৃশ্যে জুহির অস্বস্তি, কী হয়েছিল সেদিন

পর্দার আড়ালে কারিশমা-রাভিনার ‘লড়াই’, ফাঁস করলেন ডিজাইনার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউডের ইতিহাসে এমন অনেক সিনেমা আছে, যেগুলো মুক্তির সময় খুব একটা সাড়া ফেলতে পারেনি, কিন্তু সময়ের সঙ্গে হয়ে উঠেছে কাল্ট। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘আন্দাজ আপনা আপনা’ ঠিক তেমনই একটি ছবি। আজও যার সংলাপ, চরিত্র আর দৃশ্য দর্শকদের মুখে মুখে ফেরে। কিন্তু এই হাস্যরসের আড়ালে লুকিয়ে ছিল তীব্র প্রতিযোগিতা, মনোমালিন্য—এমনকি নীরব এক ‘স্টাইল যুদ্ধ’ও।

সম্প্রতি এই ছবির কস্টিউম ডিজাইনার অ্যাশলে রেবেলো সেই অজানা গল্পই সামনে এনেছেন। তার কথায়, সেটে দুই নায়িকা কারিশমা কাপুর ও রাভিনা ট্যান্ডনের সম্পর্ক এতটাই ঠান্ডা ছিল যে প্রতিযোগিতা ছড়িয়ে পড়েছিল পোশাকের ডিজাইন পর্যন্ত। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

ছবির জনপ্রিয় গান ‘ইয়ে রাত অউর ইয়ে দূরি’র শুটিংয়ের সময় দুই নায়িকার পোশাক ছিল আলোচনার কেন্দ্র। অ্যাশলে রেবেলো জানান, রাভিনার জন্য তিনি বিশেষভাবে ডিজাইন করেছিলেন একাধিক নাইটি—যেখানে ফার, ফেদার যোগ করে এনে দিয়েছিলেন নতুনত্ব। পরিচালকও তা দেখে মুগ্ধ হয়েছিলেন।

কিন্তু এখানেই শুরু হয় অন্য গল্প। রেবেলোর দাবি, কারিশমা নাকি নিজের টিমের কাউকে পাঠাতেন রাভিনার কস্টিউম দেখতে—কী ডিজাইন হচ্ছে, কে বানাচ্ছে, কেমন দেখাচ্ছে। সেই তথ্য নিয়ে নিজের স্টাইলিস্টকে নির্দেশ দিতেন, যেন তার পোশাকও কম না হয়।

এ ঘটনাই প্রমাণ করে, বলিউডে প্রতিযোগিতা শুধু অভিনয়েই সীমাবদ্ধ থাকে না—পর্দার প্রতিটি ফ্রেমে ‘কে বেশি নজর কাড়বে’, সেই লড়াইও সমান তীব্র।

এই দ্বন্দ্ব শুধু পোশাকে থেমে থাকেনি। ছবির শুটিং চলাকালে দুই অভিনেত্রীর মধ্যে কথা বলা পর্যন্ত বন্ধ ছিল। এমনকি সহ-অভিনেতা আমির খানও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, শুটিং ছিল ‘বিশৃঙ্খল’। রাভিনা সেটে এলে কারিশমা চলে যেতেন, আবার কারিশমা এলে রাভিনা থাকতেন না। ফলে একসঙ্গে দৃশ্য ধারণ করাই হয়ে উঠেছিল কঠিন। এই অস্থিরতার মধ্যেও পরিচালক রাজকুমার সন্তোষি ছবিটি শেষ করতে পেরেছিলেন—যা নিজেই এক বিস্ময়।

তবে পুরো পরিস্থিতি একেবারে অচল হয়ে যায়নি। সহ-অভিনেতা সালমান ও আমির খান চেষ্টা করেছিলেন দুই নায়িকার মধ্যে সম্পর্ক ঠিক করতে। একটি দৃশ্যে, যেখানে দুই অভিনেত্রীকে একসঙ্গে বাঁধা ছিল, তখনই নাকি মজা করে বলা হয়েছিল—‘তোমরা কথা না বললে ছাড়ব না!’ সেই মুহূর্তে কিছুটা হলেও বরফ গলেছিল।

রাভিনা ট্যান্ডন নিজেও পরে স্বীকার করেন, সেটে সবাই নিজেদের মতো ব্যস্ত ছিল, কারও সঙ্গে কারও খুব একটা কথা হতো না। তবু সেই বিশৃঙ্খলার মধ্যেই তৈরি হয়েছিল এক অনবদ্য কমেডি।

মজার বিষয় হলো, এত নাটকীয়তার পরও মুক্তির সময় ‘আন্দাজ আপনা আপনা’ বক্স অফিসে তেমন সফল হয়নি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি হয়ে ওঠে দর্শকদের প্রিয় ‘কাল্ট ক্ল্যাসিক’। আজও ‘আমার নাম তেজা, মার্ক ইট!’ কিংবা ‘ক্রাইম মাস্টার গোগো’—এই সংলাপগুলো পপ কালচারের অংশ হয়ে আছে।

জে.এস/

বলিউড অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250