বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের *** জাপান যাবেন ড. মুহাম্মদ ইউনূস, চলতি মাসেই যমুনা ছাড়বেন *** গভর্নর বদল নিয়ে দিনভর যা হলো *** ‘মবের মাধ্যমে হত্যাকাণ্ডগুলোর জন্য ইউনূস সরকার দায়ী’ *** দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড *** বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি *** সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

গৌরীর কাছে স্বামী হিসেবে শাহরুখ যেমন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৭ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

স্ত্রী গৌরী খানের সঙ্গে তিন দশকেরও বেশি সময় ধরে সংসার পেতেছেন বলিউড কিং শাহরুখ খান। এত সময়ের মাঝেও তাদের সম্পর্ক যেন এখনও অক্ষত। ইন্ডাস্ট্রিতে তারকাদের এত এত বিচ্ছেদ, সম্পর্ক ভাঙার খবরের মাঝেও শাহরুখ-গৌরী যেন চারহাত এক করে এগিয়ে যাচ্ছেন।

শাহরুখ ও গৌরী একে অন্যকে মন দিয়েছিলেন বহু আগেই। তবে বিয়ের সিদ্ধান্ত নিতে খুব বেশি দেরি করেননি তারা। কিছুদিনের মধ্যেই সকলকে লুকিয়ে বিয়ে করেছিলেন এই জুটি। রাজকীয় আয়োজন ছিল না, আইনিমতেই সংসার পাতেন তারা। পরবর্তীতে অনুষ্ঠান হয়। সেই থেকে শুরু পথচলা।

আরও পড়ুনআমার খুব হুটহাট প্রেম হয় : স্বস্তিকা

সম্প্রতি করণ জোহরের- কফি উইথ করণে শাহরুখকে নিয়ে মুখ খুলেছেন গৌরী। করণ তাকে প্রশ্ন করেন, ‘স্বামী হিসেবে শাহরুখ কেমন?’

উত্তরে গৌরী বলেছিলেন, ‘শাহরুখ ভীষণ সহজ মানুষ। শাহরুখকে যা দেওয়া হয়, তাই খেয়ে উঠে পড়েন। নুন ছাড়া রান্না হলেও চলে তার। তার এটাই যে শুধু ভালো দিক, তা নয়। সে যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। সকলের সঙ্গে সহজে মিশে যেতে পারে। 'আমি শাহরুখ', সেই দম্ভটা ওর নেই। যার ফলে শাহরুখের সঙ্গে তার সংসার করাটা কখনোই চ্যালেঞ্জের ছিল না।

গৌরী খান, শাহরুখকে নিয়ে ধৈর্য হারানো তো দূরের কথা, বরং তিনি শাহরুখকে নিয়ে একপ্রকার গর্ব করলেন। জানালেন, গৌরী যা করে দেন, শাহরুখ তাই খান। স্ত্রী যেভাবে চালান, কিং সেভাবেই চলেন।

সূত্র : টিভি নাইন

এসি/কেবি

শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250