মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

‘মাদুরোকে বহনকারী উড়োজাহাজ নিউইয়র্কে’

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৮ পূর্বাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট বিমান ঘাঁটিতে একটি উড়োজাহাজ অবতরণ করেছে। ধারণা করা হচ্ছে, ওই উড়োজাহাজে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো রয়েছেন।

উড়োজাহাজটির দরজার কাছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা–এফবিআই’র ইউনিফর্ম পরিহিত কর্মকর্তাদের দেখা গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল–জাজিরা এ কথা জানিয়েছে।

এদিকে নিকোলা মাদুরোকে বহনকারী উড়োজাহাজ নিউইয়র্কে অবতরণ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সও।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে শনিবার (৩রা জানুয়ারি) দেশটির রাজধানীর কারকাসের একটি সুরক্ষিত দুর্গ থেকে আটক করা হয়েছে। তাদের যুক্তরাষ্ট্রে আনা হচ্ছে।

নিকোলা মাদুরো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250