মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

যে দ্বীপে চাকরি নিলে ঘণ্টায় মিলবে দেড় হাজার টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

চাকরি নিলেই ঘণ্টায় পাওয়া যাবে দেড় হাজার টাকা! সঙ্গে আরও নানা সুযোগ–সুবিধা। শুনে অবাক লাগলেও এই সুযোগ মিলছে যুক্তরাজ্যের নর্থ ওয়েলসের ইনিস এনলি দ্বীপে। 

নর্থ ওয়েলসের ওয়েলশে অবস্থিত ওই প্রত্যন্ত দ্বীপে দেখাশোনার কাজের জন্য দুজন কর্মী খোঁজা হচ্ছে। বার্ডসে দ্বীপ বা ইনিস এনলি নামে পরিচিত এটি।

চাকরির বিজ্ঞাপনে বলা হয়, ইনিস এনলিতে দুজন ওয়ার্ডেন নিয়োগ দেওয়া হবে। যাদের বেতন হবে ঘণ্টায় ১১.৪৪ পাউন্ড। এ ছাড়া প্রতি মাসে একবার নৌকায় করে মূল ভূখণ্ডে যাওয়ার ব্যবস্থা, নিজের জন্য চাষবাসের সুব্যবস্থা, ইন্টারনেট সংযোগসহ বিভিন্ন সুবিধা থাকছে।

০.৬৯ বর্গমাইল আয়তনের দ্বীপটির জনসংখ্যা মোটে ১১ জন। এটিকে পৌরাণিক জাদুকর মার্লিনের সমাধিস্থল বলে দাবি করা হয়। বার্ডসে আইল্যান্ড ট্রাস্ট দুজন ব্যক্তির কাছ থেকে যৌথ আবেদন আহ্বান করেছে, যারা একসাথে বসবাস করবে এবং কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। তাদের চুক্তির মেয়াদ হবে আগামী ১লা মার্চ থেকে ৩০শে অক্টোবর পর্যন্ত।

কাজের বিবরণে বলা হয়েছে, ইংরেজি এবং ওয়েলশ উভয় ভাষায় কথা বলার দক্ষতা ও গাড়ি চালানো জানতে হবে। আর বাড়ির ভেতরে গরম পানি ও টয়লেটের ব্যবস্থা নেই। বাইরে থাকা ‘কম্পোস্টিং টয়লেট’ ব্যবহার করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।

৩০ মিটার লম্বা এবং ২০০ বছরেরও বেশি পুরানো দ্বীপটিতে যুক্তরাজ্যের সবচেয়ে লম্বা বর্গাকার টাওয়ারযুক্ত বাতিঘর পাওয়া যায়। ১৯৭৯ সাল থেকে দ্বীপটি একটি ট্রাস্ট কিনে নেয় এবং এখন পর্যন্ত দাতব্য মালিকানার অধীনে রয়েছে। গত বছর ইনিস এনলি নতুন করে আলোচনায় আসে। ইউরোপের প্রথম ডার্ক স্কাই অভয়ারণ্যের মর্যাদা দেওয়া হয়েছিল দ্বীপটিকে।

সূত্র: স্কাই নিউজ

ওআ/

চাকরি দ্বীপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250