শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

যে জায়গা পৃথিবীর নরক বলে খ্যাত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৬ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পৃথিবীর বুকেই বিরাজ করছে নরক, যার গল্পে বিভোর হয়ে ছিলেন অনেক রহস্যপ্রেমীই। নরকের এই রহস্যটা জানতে হলে ফিরে যেতে হবে ১৮৪৯ সালের দিকে। ক্যালিফোর্নিয়ারই এক এলাকা সাটার্স মিলে খোঁজ মেলে সোনার খনির। সে সময় স্বর্ণ সন্ধানীদের দেখা মিলত প্রায়ই। এসব স্বর্ণ সন্ধানীরা এই খনির খোঁজ পেয়ে মরুভূমি পাড়ি দিয়ে সিয়েরা পর্বত যাত্রা শুরু করেন।

স্বর্ণ পাওয়া তো দূরের কথা, এই স্বর্ণ সন্ধানীরা গিয়ে এমন এক ভয়াবহ মৃত্যু ফাঁদে পড়ে যে, কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচিয়ে ফিরে আসেন। আর এ ঘটনার পর থেকেই সে জায়গার নাম হয়ে যায় ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা।

ক্যালিফোর্নিয়ার এ জায়গাটি মধ্যপ্রাচ্যের মরুভূমির চেয়েও অনেক বেশি উষ্ণ বলে অভিহিত করা হয়। ২০২০ সালের আগস্টে এখানকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩০ ডিগ্রি ফারেনহাইট। এটি ১৯১৩ সালের পর রেকর্ড করা পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ডেথ ভ্যালির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৫৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বা ১৩৪ ডিগ্রি ফারেনহাইট, যা পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে গিনেস বুকে রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞানীদের মতে, একসময় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৮২ ফুট নিচে অবস্থানরত এ উপত্যকাটিতে বৃষ্টি হয় মাত্র ৫ সেন্টিমিটারের মতো। এই প্রতিকূল পরিবেশে দিনের খরতাপে গাছপালা বেঁচে থাকা দূরের কথা, কোনো প্রাণীর দিনের বেলা টিকে থাকা দুষ্কর। তবে লিজার্ড নামক একপ্রকার গিরগিটি দেখা যায়। মূলত দিনের বেলা ১৩৪ ফারেনহাইট তাপমাত্রা সহ্য করা যে কোনো প্রাণীর পক্ষে প্রায় অসম্ভব।

আরও পড়ুন: বিশ্বে প্রথম মানব শরীরে ‘রোবোটিক হার্ট’ প্রতিস্থাপন

ডেথ ভ্যালির অন্যতম বিস্ময় হলো স্লাইডিং স্টোন। বাংলায় যাকে বলা যায় চলমান পাথর। পাথরের অবস্থানের পেছনে রেখে যাওয়া ছাপ দেখে তাদের স্থান পরিবর্তন হওয়াটা নিশ্চিত হওয়া যায়। এগুলোর মধ্যে কয়েকশ পাউন্ড ওজনের পাথরও রয়েছে।

অনেকেই বলেন যে, তীব্র বাতাস, কাদামাটি, বরফ, তাপমাত্রার তারতম্যতার কারণে পাথরগুলো স্থান পরিবর্তন করে। কিন্তু পরবর্তীতে  দেখা যায়, এসব পাথর কখনোই সরল পথে গমন করে না বরং কিছু সরল পথে চললে বাকিটুকু চলে বাঁকানো পথে।

ডেথ ভ্যালির তাপমাত্রা খুবই বিপজ্জনক পর্যায়ের, ফলে সেখানে ভ্রমণ করতে পারবেন না এমন কিন্তু নয়। রহস্যে ঘেরা ডেথভ্যালির ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে প্রতি বছর সেখানে ভিড় করেন প্রায় চার লাখ পর্যটক। তবে উষ্ণ আবহাওয়ার জন্য সেখানে খুব বেশি সময় তারা থাকতে পারেন না। জানা গেছে, ২০০০ থেকে ২০১৫ সাল পর্যন্ত তাপে দগ্ধ হয়ে সেখানে মারা গেছেন ১৮ জন!

এসি/ আই.কে.জে

পৃথিবীর নরক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250