মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের জোর করে বোরকা পরাবে না: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৩ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, তাদের দল দেশের শাসনক্ষমতায় গেলে নারীদের জোর করে বোরকা পরানো হবে না। তিনি বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে নারীদের বোরকা পরতে বাধ্য করবে—এমন ভয় দেখানো হয়। তবে জামায়াত ক্ষমতায় গেলে কাউকে জোর করে বোরকা পরাবে না।

মঙ্গলবার (২৫শে নভেম্বর) রাতে রাজধানীর মিরপুরে রূপসী প্রো-অ্যাকটিভ ভিলেজ রোডে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। সমাবেশের আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগর উত্তর পেশাজীবী পরিষদ।

সমাবেশে শফিকুর রহমান বলেন, যোগ্যতা এবং প্রয়োজন অনুযায়ী নারীরা দেশ গড়ার কাজে অংশ নেবেন। বর্তমানে নারীদের সামাজিক নিরাপত্তা ও সম্মান নেই। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করা হবে।

জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ভোটের মাধ্যমে যাতে বিবেকের প্রতিফলন ঘটে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, জামায়াত তাদের অভিনন্দন জানাবে। আর জামায়াত জিতলেও যেন তারা অভিনন্দন জানায়।

জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেন, ‘আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট। আমরা শিক্ষা-স্বাস্থ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব।’

শফিকুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250