শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী *** ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির একটিরও সভাপতি পেল না বিরোধী দল *** ব্রিকস সম্মেলন ২০২৬: দিল্লিতে আসছেন যেসব বিশ্বনেতা ও ব্যবসায়ী *** সংসদে অকথ্য ভাষায় গালাগালির শিকার হয়েছেন, অভিযোগ রুমিন ফারহানার *** শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর প্রেসিডেন্টের ক্ষমা বাতিল, অবশিষ্ট সাজা ভোগের নির্দেশ *** এক জুলাই আন্দোলনকারীর বাবা নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করছেন *** আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা করবে বাংলাদেশ *** সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে *** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের

সংসদে এমপি কামরুজ্জামান

এক জুলাই আন্দোলনকারীর বাবা নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করছেন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

#

অধিবেশনে বক্তব্য দিচ্ছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের মীরকাদিমে এক ব্যক্তি নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করছেন বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। এ ঘটনায় সেই ব্যক্তিকে ঘিরে উত্তেজনা ও অস্থিরতা তৈরি হয়েছে বলে জানান এ সংসদ সদস্য।

ওই ব্যক্তিকে ‘ভুয়া’ ও ‘প্রতারক’ দাবি করে সংসদে এমপি রতন জানিয়েছেন, জুলাই আন্দোলনে নিহত একজনের বাবা হওয়ায় তার সঙ্গে বিভিন্ন সময় দেখা করেছেন। সে সময়কার বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তাকে সেই ‘ভুয়া’ ইমাম মাহাদির সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চলা অধিবেশনে বিষয়টি তুলে ধরেন তিনি।

কামরুজ্জামান রতন বলেন, ‘আমার বাড়ি মুন্সীগঞ্জ-৩ আসনে। এখানে মীরকাদিম পৌরসভায় গত দুই দিন থেকে একটি বিরাট ফেতনা তৈরি হয়েছে।’ তিনি জানান, এক ব্যক্তি নিজেকে ইমাম মাহাদি দাবি করছেন। বিষয়টি নিয়ে এলাকায় অস্থিরতা তৈরি হয়েছে এবং সেই ব্যক্তির বাড়িতে হামলার চেষ্টা করছেন অনেকে।

পরিস্থিতি সম্পর্কে সংসদকে অবগত করতে গিয়ে মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি বলেন, ‘সেখানে একজন নিজেকে ইমাম মাহাদি দাবি করেছেন। দুটি কারণে এটি গুরুত্বপূর্ণ। গতকাল রাত থেকেই সেখানে আনরেস্ট (অস্থির পরিস্থিতি) তৈরি হয়েছে। এটাকে উপলক্ষ করে আলেম-ওলামা এবং মহিলারা পর্যন্ত ঘর থেকে বের হয়ে তার বাড়িঘর অ্যাটাক (হামলা) করতে যাচ্ছেন।’

ওই ব্যক্তির সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে কামরুজ্জামান রতন বলেন, ‘আরেকটা হলো তিনি জুলাই যোদ্ধা শারিকের বাবা। বিভিন্ন সময় অনুদান নিয়ে তার পাশে আমার যেতে হয়েছে, কবরস্থানে দোয়া করতে হয়েছে। এখন সামাজিকভাবে বিভিন্ন ট্র্যাকিংয়ে আসতেছে এই ভুয়া ইমাম মাহাদির সঙ্গে আমার ছবিও আসতেছে।’

তিনি বলেন, ‘আমি তাকে চিনি শারিকের বাবা হিসেবে। এরকম একটা ফেতনার সঙ্গে আমাকে যখন জড়ায়ে বিভিন্ন সামাজিক মিডিয়াতে আসতেছে, সেখানে আপনার মাধ্যমে আমি মুন্সীগঞ্জবাসীকে, পুরো আলেম সমাজ ও মুসলমানদের জানাতে চাই- এই ধরনের ভণ্ড, প্রতারক, ভুয়ার সঙ্গে আমার, জাতীয়তাবাদী দলের বা আমার কোনো সম্পৃক্ততা নেই।’

এই এমপি জানান, নিহতের বাবা হিসেবে তিনি ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এর বাইরে নিজেকে ইমাম মাহাদি দাবি করা ওই ব্যক্তির কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। সংসদে বক্তব্যের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করে মুন্সীগঞ্জবাসী ও আলেম সমাজের প্রতি বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

মো. কামরুজ্জামান রতন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

র‍্যাব বিলুপ্ত, এসআরবিকে র‍্যাবের ‘সাইনবোর্ড’ বদল বলছে বিরোধী দল

🕒 প্রকাশ: ১২:৫৫ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৪৩ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির একটিরও সভাপতি পেল না বিরোধী দল

🕒 প্রকাশ: ১২:৩৬ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলন ২০২৬: দিল্লিতে আসছেন যেসব বিশ্বনেতা ও ব্যবসায়ী

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

সংসদে অকথ্য ভাষায় গালাগালির শিকার হয়েছেন, অভিযোগ রুমিন ফারহানার

🕒 প্রকাশ: ১২:১৭ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250