শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনা স্বস্তির নিশ্বাস ফেলছেন, আওয়ামী লীগ অপরিহার্য হয়ে উঠবে’ *** দাড়ি কামানোর মাধ্যমে পুরুষেরা ‘নারীদের মতো হওয়ার চেষ্টা’ করছেন! *** গোপনে জবাই করা ঘোড়ার ৪০০ কেজি মাংস জব্দ, দুজনের জেল-জরিমানা *** আসিফ নজরুল এভাবে মিথ্যা বলবেন, এটা আসলে মানতে পারছি না: সালাহউদ্দিন *** তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ *** একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার *** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান

হজ ফ্লাইট শুরু ২৯শে এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৯ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

পবিত্র হজ ফ্লাইট শুরু হবে আগামী ২৯শে এপ্রিল থেকে। ওই দিন ৪১৯ সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

আগামী ৩১শে মে পর্যন্ত এ বছর মোট ৮৭ হাজার ১০০ জন পবিত্র হজ পালন করতে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ ও বাকি ৮১ হাজার ৯০০ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

২৮শে এপ্রিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্প উদ্বোধন করা হবে। এখন সেখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কর্মকর্তারা জানান, প্রথম ফ্লাইট রাত সোয়া ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। 

সঠিকভাবে হজ ব্যবস্থাপনার জন্য এ বছর সরকারি ১১২ ও বেসরকারি গাইড থাকবেন ১ হাজার ৭৪৩ জন। ৭০ মোয়াল্লেমকে হজযাত্রীদের সার্বিক সহযোগিতার জন্য রাখা হয়েছে।

আশকোনা হজ ক্যাম্পের পরিচালক (যুগ্ম সচিব) লোকমান হোসেন জানান, ২৯শে এপ্রিল প্রথম হজ ফ্লাইট ঢাকা ছাড়বে। আগের দিন আশকোনা হজ ক্যাম্প উদ্বোধন করা হবে। এখন হজ ক্যাম্পে শেষ মূহূর্তের কাজ চলছে।

এইচ.এস/

হজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250