বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্যানসারের ওষুধ পাচারচেষ্টা, ঢাকায় চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪ *** রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ গায়েব, থানায় জিডি *** উপকূলীয় তিন অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, ১ নম্বর সতর্ক সংকেত *** স্বামীকে আটকে রেখে গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণ, দুদিন পর থানায় অভিযোগ *** সাংবাদিক কাজলের পৈতৃক বাড়ি দখলের চেষ্টা, ভাঙা প্রাচীর, কেটে নেওয়া হলো মায়ের লাগানো গাছ *** কেন আঁকা হয়েছিল, কাদের চাপে মুছে ফেলা হলো সঞ্জীব চৌধুরীর গ্রাফিতি *** নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও বার্ট্রান্ড রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি *** সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের *** ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর *** বিভাগীয় সদরগুলোতে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাত মাস পর শুটিংয়ে ফিরলেন আলভী

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৫ পূর্বাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

গত ফেব্রুয়ারিতে নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন অভিনেতা যাহের আলভী। সেখানে শুটিং চলাকালেই পান স্ত্রী ইভনাথ খান ইকরার আত্মহত্যার খবর। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয় আলভীর বিরুদ্ধে। ইকরার পরিবার ও তার বান্ধবীরা অভিযোগ করেন, সহশিল্পী ইফফাত আরা তিথির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে ছিলেন আলভী, এ কারণেই আত্মহত্যা করেছেন ইকরা। এই মামলায় জেল ও রিমান্ডের মুখোমুখি হয়েছেন আলভী। জেল-রিমান্ড পেরিয়ে সাত মাস পর নাটকের শুটিংয়ে ফিরলেন তিনি।

গত সোমবার সামির রহমান রাব্বির পরিচালনায় ‘বাবার মর্যাদা’ নামের নাটকের শুটিংয়ে অংশ নেন আলভী। এতে তার বাবার চরিত্রে অভিনয় করছেন শিবা শানু। শুটিং ইউনিটে কলাকুশলীদের নিয়ে কেক কেটেছেন আলভী। সেই ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ছোট্ট একটা উদ্‌যাপন, কিন্তু অনেক বড় অনুপ্রেরণা। ফিরে আসার হাওয়া।’

শুটিং সেট থেকে শিবা শানু ও যাহের আলভীর সঙ্গে ছবি শেয়ার করে আলভীকে অভিনয়ের নতুন ইনিংসের জন্য শুভকামনা জানিয়েছেন নির্মাতা সামির রহমান রাব্বি।

ফেব্রুয়ারিতে ইকরার মৃত্যুর পর বেশ কয়েক মাস নেপালেই ছিলেন যাহের আলভী। সেখান থেকে একাধিক ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। একটি ভিডিওতে স্ত্রীকে দোষারোপ করে নেটিজেনদের তোপের মুখেও পড়েছিলেন।

গত ১৮ জুন নেপাল থেকে ফিরে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২৪ জুন দুই দিনের রিমান্ড শেষে আবার কারাগারে নেওয়া হয় তাকে। এরপর ৩ আগস্ট আদালত জামিন দেন যাহের আলভীকে।

যাহের আলভী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250