বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতেই এই তাণ্ডব : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতেই এই তাণ্ডব চালানো হয়েছে। তিনি বলেন, আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই দেশজুড়ে এ সহিংসতা চালিয়েছে তারা।

শনিবার (২৭শে জুলাই) সকালে সহিংসতায় আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থপেডিক রিহ্যাবিলিটেশন (পঙ্গু হাসপাতাল) পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. কাজী শামীম উজ্জামান আহতদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রী আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে বলেন।

পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান।

এর আগে শুক্রবার (২৬শে জুলাই) বিকেলে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন গিয়ে আহতদের খোঁজ-খবর নেন।

ওআ/ আই.কে.জে/

প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250