মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

আত্মগোপনে থাকা মাচাদো ১১ মাস পর প্রকাশ্যে, পৌঁছেছেন অসলোতে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো গতকাল বুধবার দিবাগত রাতে নরওয়ের অসলোতে পৌঁছেছেন। তার অসলো পৌঁছানোর খবর নিশ্চিত করেছেন নোবেল কমিটির প্রধান। তবে মাচাদো সশরীর পুরস্কার গ্রহণ করতে পারেননি। সূত্র: রয়টার্স।

গতকাল অসলোর সিটি হলে আনুষ্ঠানিকভাবে শান্তিতে নোবেল বিজয়ীর পুরস্কার তুলে দেওয়া হয়। ভেনেজুয়েলার বিরোধীদলীয় এ নেতার পক্ষে তার মেয়ে আনা কোরিনা সোসা পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠান শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর মাচাদোর অসলো পৌঁছানোর খবর পাওয়া যায়।

২০২৪ সালে ভেনেজুয়েলায় বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলা মাদুরোর জয়ের পর দেশটির বিরোধীদলীয় নেতা মাচাদো অনেকটা আত্মগোপনে চলে যান। তার ওপর ২০১৪ সাল থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি আছে। নির্বাচনের পর মাচাদোকে আর প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি। তিনি গোপনে চলাফেরা করতেন। সর্বশেষ তাকে প্রকাশ্যে দেখা যায় গত জানুয়ারি মাসে।

গতকাল দিবাগত রাতে মাচাদোকে অসলোর গ্র্যান্ড হোটেলে বারান্দায় দেখা যায়। তিনি বারান্দা থেকে হোটেলের নিচে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছিলেন। পরে নিজে নেমে সমর্থকদের সঙ্গে কথা বলেন, শুভেচ্ছা বিনিময় করেন ও ছবি তোলেন।

৫৮ বছর বয়সী মাচাদো একজন প্রকৌশলী। গ্র্যান্ড হোটেলের বারান্দায় তিনি উপস্থিত হওয়ার আগে নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রধান জোরগেন ভাটনে ফ্রিডনেস হোটেলের লবিতে জড়ো হওয়া লোকজনের উদ্দেশে বলেছিলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, মারিয়া কোরিনা মাচাদো অসলোতে পৌঁছেছেন। তিনি এখানে আসার পথে রয়েছেন, তবে তিনি সরাসরি তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন।’

সাধারণত নোবেলজয়ীরা পুরস্কার নিতে এসে অসলোর গ্র্যান্ড হোটেলে অবস্থান করেন।

জে.এস/

মারিয়া কোরিনা মাচাদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250