বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

তিন ঘণ্টার চেষ্টায় আদমজী ইপিজেডের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪০ পূর্বাহ্ন, ১৫ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার স্টোররুমে লাগা আগুন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার ভোর ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে সকাল ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক ছালেহ উদ্দিন গণমাধ্যমকে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে। ইপিজেডের নিজস্ব ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে নারায়ণগঞ্জ, কাঁচপুরসহ বিভিন্ন স্টেশন থেকে অতিরিক্ত ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

তিনি বলেন, স্টোররুমে কাপড় মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে কাপড়ের স্তূপের ভেতরে কিছু স্থানে ধিকিধিকি আগুন থাকায় সেখানে কাজ চলছে। এতে আর বড় ধরনের ঝুঁকি নেই।

প্রাথমিকভাবে জানা গেছে, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানানো হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌঁছানো গণমাধ্যমকর্মীদের ইপিজেডের ভেতরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বেপজা কর্তৃপক্ষের বিরুদ্ধে।

এ বিষয়ে বক্তব্য জানতে আদমজী ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আগুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250