বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বন্যার্তদের জন্য দুই মাসের আয় দিচ্ছেন সিয়াম-অবন্তী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৬ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৪

#

বন্যার্তদের জন্য দুই মাসের আয় দিচ্ছেন সিয়াম-অবন্তী
দেশের বন্যার এমন ভয়াবহ পরিস্থিতিতে বানভাসি মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসছে দেশের সকল শ্রেণি পেশার মানুষ। এমন অবস্থায় চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রী ইউটিউবার ইনফ্লুয়েন্সারাসহ সংগীত শিল্পীরাও এগিয়ে এসেছে। তাইতো নিজেদের সামর্থ্যের মধ্য থেকে এগিয়ে এলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও তার স্ত্রী শাম্মী অবন্তী।

শুক্রবার (২৩শে আগস্ট) সামাজিক মাধ্যমে 'যত বিপদ, তত ঐক্য' শিরোনামে একটি ভিডিও আপলোড করেন সিয়াম। সেখানে সিয়াম ও শাম্মী জানালেন, বন্যার্তদের মাঝে তারা তাদের দুই মাসের পুরো আয় অনুদান দেবেন।

সিয়াম বলেছেন, ‘এক ছোট বাবু তার জমানো ১৪,৫০০ টাকা বন্যার্তদের মাঝে দিয়ে দিয়েছে। আমাদের বাংলাদেশের মানুষের ইউনিটিটা আসলে এখানে, এটাই আমাদের বিউটি। আমরা সিদ্ধান্ত নিয়ে এই মাসের ও আগের মাসের ইনকাম পুরোটা ডোনেট করছি। কিছু টাকা ইতোমধ্যে দিয়েছি, বাকিটা দিতে যাচ্ছি।’

সিয়াম আরও বলেন, ‘ডোনেশনের কথা সরাসরি বলা উচিত না, কিন্তু এখন যদি বলা যায় তাহলে কিছু মানুষ হয়ত উৎসাহিত হয়ে তারাও এগিয়ে আসবেন। প্রত্যেকের উচিত তার কাছের বা একই পেশার মানুষকে উৎসাহিত করা। আমি অভিনয় পেশায় জড়িত। এখানে অনেকে সামর্থ্যবান রয়েছেন। তাদেরকে বলব, প্লিজ আপনারা একটা অ্যামাউন্ট বন্যার্তদের ডোনেট করুন। বাংলাদেশের এই সাপোর্টটা এখন দরকার।’

 ওআ/

বন্যা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250